মধ্যপ্রাচ্য সম্পর্কে যে লেখা ( মিষ্টার বিপ্লব কান্তি ) পোষ্ট দেয়া হয়েছে তা পড়ে আমার এই লেখা ।
প্রতিদিন ৬ জন করে লোক মারা যায়, কথাটি সম্পুর্ন বানোয়াট । আপনি কোথায় পেয়েছেন তা এখনও বোধগম্য নয় । আমি একজন কুয়েত প্রবাসী যা আমার স্বচহ্মে দেখা ।
( ৬ জন গুণন ৩০ দিন =১৮০ জন, গুণন ১২ মাস = ২১৬০ জন । উত্তর অবাস্তব )
পন্ডু হল শ্রম কবিতার মত,প্রবাসীদের মাতা পিতা,পরিবার বর্গকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় । বিশ্বের সবচেয়ে বেশী গাড়ী দূর্ঘটনা হয়, কুয়েতে ,অনেক লোক দূর্ঘটনায়ও মারা যায় । কুয়েত এবং সৌদি আরব এই দুই দেশ মিলে বাংলাদেশী আছে ,প্রায় ২৬ লহ্ম, যেখানে ২৬ লহ্ম লোকের বাস সেখানে প্রতি মাসে ২/৩ টি লাশ যাইতেই পারে ।
অঙ্গপ্রত্যঙ্গ ইহার প্রশ্নই আসেনা ,হয়তো আমাদের দেশের লোক অনেকে জানেনা কুয়েত সরকার কুয়েতি নাগরিকদের জন প্রতি ৮০ দিনার, (আমাদের দেশের ২০ হাজার টাকার সম পরিমান ) দেয় শুধু ওদের খানা বাবদ । আবার কুয়েতিদের জন্য স্কুল, হাসপাতাল, সহ যাবতীয় খরচ এদেশের সরকার বহন করে ।
যদি একজন কুয়েতির সর্দি, জ্বর,কাশি ইত্যাদি সাধারন রোগ ছাড়া বড় ধরনের রোগ হয় , তবে তাদের প্রশ্ন করে কোথায় চিকিৎসা করাবে দেশে না প্রবাসে , বিশ্বের সব লোকের মত এরাও চায় প্রাবাসে তখন তারা চলে যায় ইউরোপ আমেরিকার মত বড় বড় দেশে ।
তাও আবার সরকারী পয়সায় ।
আমাদের দেশে বড়লোকেরা সাধারনত যে দূষ্টিতে চাকর বাকরদের দেখে থাকেন তারাও সেই দূষ্টিতে দেখেন সকল প্রবাসীদের ।
বাঙালীদের অঙ্গপ্রত্যঙ্গ তাদের শরীরে কখনো স্হাপন করে না ,জাতিগত ভাবে তা আমাদের হিংসা করে থাকেন । তারা অনেক নির্যাতন করেন , তবে তাদের নির্যাতনের ধারা ভিন্ন জাতির প্রতি ভিন্ন রকমের ।
চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



