তবে তাদের নির্যাতনের ধারা ভিন্ন জাতির প্রতি ভিন্ন রকমের ।
শর্ত এক,
যেমন : ধরুন দুইজন লোক একজন বাংলাদেশী অপর জন ভারতীয় নাগরিক । দুজনই এ্যালকোহল সেবন করে রাস্তায় ঘুরছে এবং এদেশের পুলিশ তাদের ধরে এনে পুলিশ স্টেশনে রেখেছে । তারপর ডাকা হল দু দেশের রাষ্ট্র দ্রূতকে । দু দেশের রাষ্ট্র দ্রূত উপস্হিত,
১ম রাষ্ট্র দ্রূত বাংলাদেশী, তাহাকে প্রশ্ন করা হল দেখেন আপনাদের দেশের লোক মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, যদি সে খারাপ কিছু করে বসে ?
বাংলাদেশ মুসলমান দেশ তবে কেন এই এ্যালকোহল সেবন ।আমাদের রাষ্ট্র দ্রূত স্বরমে চুপ করে রইলেন ।
কিছুহ্মন পর এইদেশের পুলিশের উর্ধতন কর্মকর্তা আমাদের রাষ্ট্র দ্রূতকে সন্মোধন করে বললেন,এখন কি করব ?
যদি তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়,নির্ঘাত সাত বছরের জেল এবং জরিমানা কিন্তু সাত বছরের জেল না হয় খাটলেন ,আপনার জরিমানা দিবে কে ?
কোন উপায় অন্তর না পেয়ে আমাদের রাষ্ট্র দ্রূত বলতে লাগলেন দেখেন আপনারা মুসলমান সেই সুত্রে আপনারা আমাদের ভাই তবে আমরা আশা করব আপনারা আমাদের প্রতি নির্দয় হবেন না ।
এবার পুলিশের উর্ধতন কর্মকর্তার জ্ববাব ঠিক আছে , তার জন্য দুইটা দিক আছে একটা হল দেশে যাওয়া অপরটা হল মামলা , শেষে তাকে কম সাজা হিসাবে দেশে পাঠিয়ে দেয়া হল ।
পহ্মান্তরে , ২য় রাষ্ট্র দ্রূত ( ভারতীয় ) একই প্রশ্ন করা হল ভারতীয় রাষ্ট্র দ্রূত জবাব দিলেন, দেখেন আমাদের দেশে এ্যালকোহল খোলা মেলা সেবন করা যায় ।কিন্তু তার উচিৎ হয়নি এখানে মাদক দ্রব্য সেবন । তার বাড়িতে সমস্যার কারনে একটু সেবন করেছে ।ভবিষ্যতে আর এই রকম করবে না ।
ভারতীয় নাগরিকের মুক্তি হয়ে গেল ।
শর্ত দুই,
প্রবাস জীবন অনেক খোলা মেলা জীবন ,এখানে লজ্জা স্বরম নাই এমন কি বলার ও কেউ নাই ।প্রবাসে একই দেশে ভিন্ন দেশের লোক বাস করে , । একটি বাস্তব প্রমান একজন ভারতীয় পুরুষ তার মেয়ে বন্ধুকে নিয়ে ঘুরা ফেরা করছে ,এখানে সেখানে যদি পুলিশ ধরে তাদের প্রশ্ন করে ,কে এই মেয়ে ? সে জবাব দেয় আমার বোন । তাদের পরিচয় পত্র দেখা হলে বুঝার উপায় নাই কারণ তারা একই দেশের নাগরিক ।
কিন্তু এই রকম সমস্যা পরে আমাদের দেশের নাগরিক যদি আপনার আসল বিবি ও সঙ্গে থাকে ,তবু আপনাকে বিবাহের কাগজ পত্র সহ বাংলাদেশ রাষ্ট্র দ্রূত এর সনদ পত্র সঙ্গে রাখতে হবে । যদি বলি কারণ , কারণ একটাই ভারতীয় সমাজে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলাফেরার কোন বাধা নাই, কিন্তু আমাদের সমাজে তা নিষেধ ।
সেই কথাকে উপেহ্মা করে আমাদের দেশের কোন ছেলে আমাদের দেশেরই কোন মেয়ের সঙ্গে শখতা করে না । কারণ আমাদের দেশের মেয়েদের প্রথম অফার থাকে, আমাকে বিবাহ করতে হবে ।
তারপর ছেলে তো ভোঁ-দোড় ।
কি আর করার যৌবনের জ্বালা বড় জ্বালা যদি না পরে ধরা ।
এবার সে হাত চালায় ভিন দেশীয় মেয়েদের দিকে , ( ফি, শ্রী, ইন্দো, ভা, ইথি )
এই ভাবে চলে তার জীবন । যদি রাস্তায় পুলিশ ধরে বসে সে আর বলতে পারে না আমার বোন হয় ,কারণ তারা ভিন্ন দেশী ।এই বুঝি আর বাচল না দেশের মান ।
এই হ্মেত্রে একজন বাংলাদেশী মহাপাপী আর একজন ভারতীয় নিঃশ্বপাপ ।
এখন আসি মুল কথায় , কুয়েত শুরুতে লেনদেনের কোন বাহক ছিল না ,তাই কুয়েতের জন্ম লগ্ন থেকে ১৯৬২ সন পর্যন্ত ভারতীয় রুপিই চালু ছিল । এদেশ থেকে চলে যেত অপরিশোধিত তেল আর ভারত থেকে চলে আসত যাবতীয় সরন্জাম ,বিশেষ করে খাবার আর কাপড়।
বর্তমানে ভারত থেকে তাদের যত প্রয়োজনীয় দ্রব্য সবই আসে ।
এই জন্য ভারতীয়দের কুয়েতিরা অনেক ভালবাসে । সেই সুত্র ধরে এই দেশে বড় বড় চাকুরীতে প্রতিষ্ঠিত ,যারা আমাদের পদে পদে অপদস্ত করছে ......................
এখানে প্রকাশ থাকে যে কুয়েতের সাবেক আমীরের একজন বিবিও ছিলেন ভারতীয় কন্যা ।
এই জন্য উপরে বলা হয়েছে তাদের নির্যাতনের ধারা ভিন্ন জাতির প্রতি ভিন্ন রকমের ।
আগামী পর্বে খাতুনদের নিয়ে লেখা হবে ।
চলবে
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



