somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি কখনো ভুল মানুষকে ভালোবাসি

২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা কেন ভুল মানুষকে ভালোবাসি !!!

ভালোবাসা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ভালোবাসা ছাড়া আমরা একটা মুহূর্ত ও ভাবতে পারি না, ভালোবাসা আছে বলেই জীবন এতো সুন্দর, ভালোবাসা আছে বলেই জীবন এতো সঠিক । তাইলে আমরা কেন ভুল মানুষকে ভালোবাসি ? আপনি আমি যে চিন্তা করছি আপনি জানেন কি এই কথাটা যে কত টা ভুল । আসুন কথাটা দার্শনিক ভাবে বোঝার চেষ্টা করি,
মানুষের সাথে জড়িত যে ভালোবাসা টা তার কতগুলো বিষয় রয়েছে , অর্থ্যাৎ দেখা গেলো যে একটা মানুষ কে আপনি দশ বছর ভালো বাসছেন কিন্তু হঠাৎ করে পরিবর্তন, তখন আপনি আমি রীতিমত অবাক হই ,তখন আমরা ভাবি কাহিনী কী এতো এরকম ছিলো না এমন হলো কেন , তখন আমরা নানা রকমের চিন্তা করি ।

আসলে আপনি আমি কখনোই ভুল মানুষকে ভালোবাসি না, আসলে এটা আমরা জানি না যে, মানুষ টা পরিবর্তন হবেই , তাই খুব বেশি প্রত্যাশা করে ফেলি তাদের কাছে ,
মানুষ যে কোনো রকম ভাবে পরিবর্তন হবে ই তাই খুব বেশি প্রত্যাশা রাখা যাবে না কারণ প্রত্যাশা রাখলেই আফসোস থাকবে ।

ভালোবাসা টা হলো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, তাই আমরা মনের অজান্তেই সবাইকে ভালোবাসি , কিন্তু তখন আমরা ভুলে যাই যাকে ভালোবেসেছি সে ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তারপরে আমরা ভালোবাসতে চাই , কারণ ভালোবাসা ব্যতিত জীবন কখনো সুন্দর ও কল্যাণময় হয় না, ব্রান্ডান্ট রাসেলের একটা উক্তি রয়েছে কল্যাণময় জীবন তো সেটি ই যেটা প্রেম তথা ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত।
তাই আমরা কখনো মানুষের চরিত্র বিচার করে তাকে ভালোবাসতে যাই না, চরিত্র বিচার করে ভালোবাসলে জগত টা এতো সুন্দর হতো না অন্যায় অত্যাচার এর তান্ডবলীলা দেখতো এই বিশ্ব জগত । ভালোবাসা আছে বলেই জগত এতো সুন্দর আছে ।

আপনি বা আমরা যাকে ভালোবাসা দেই সে কারো না কারো ঠিক ই ভালোবাসার পাত্র, আপনার আমার দৃষ্টিতে হয়তো ভুল কিন্তু পরিস্থিতি সময় এগুলো মানব জীবনের দিক ঘুরিয়ে দেয় তাই , কাউকে কিছু বদনাম দেওয়ার আগে উক্ত মানুষদের পজিশনে নিজেকে দাঁড় করিয়ে দেখবেন তারপর সিদ্ধান্ত গ্রহন করবেন , কারণ কোনো মানুষ ই ভুল থাকে না, কিছু সময় , অবস্থা, পরিস্থিতি পরিবর্তন করতে বাধ্য করে তাই হয়তো পরিবর্তন হয়ে যায় ।তাই বলে এই নয় আপনার আমার ভালোবাসা ভুল , বলেন যে সে ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই তাই চায় নি বলেই দূরে সরে গেছে ।
প্রকৃত অর্থে ভালোবাসা বিষয়টা ই এরকম এর মানেই হলো ভালোবাসো , তাই আমরা জীবন চলার পথে আমাদের জীবনে আসা সবাইকে ভালোবেসে রাখতে চাই , অনেকে হয়তো বলবে ভালোবাসা জিনিস তো ভুল মানুষকে চিনাতে পারে না তাইলে ভালো কেমনে হলো
তাইলে শুনেন কে ভুল আর কে ঠিক তা বিচার ভালোবাসা করে না করলে আর এ জগতে আপনি আমি বেঁচে থাকতাম না, চেঙ্গিস খান হালাকু খান , হিটলার এর মতো কেউ না কেউ আমাদের ধ্বংস করে রক্ত নিয়ে খেলতো ।
তাই আমরা কখনো ভুল মানুষকে ভালোবাসি না ভালোবাসা জিনিস টাই এমন যে বলে আমাকে যতো অন্যের মধ্যে বিলিয়ে দিবা , আমি তত তোমাকে ও অন্যের কাছ থেকে তার থেকে বেশি পরিমাণ প্রতিদান প্রদান করবো । তাই আমরা কে ভুল কে সঠিক এসব বিচার করে ভালোবাসতে যাই না। তাই আমার কখনো ভুল মানুষকে ভালোবাসি না , যাকে ভালোবাসি হয়তো তার কাছে আপনার আমার ভালোবাসা পাওয়ার দরকার নাই তাই সে চায় না এই ভালোবাসা,তাই বলে এই না উক্ত মানুষ কারো কাছে ভালোবাসা কখনো চায় না ।। নিজের জীবন কে কল্যাণময় করার জন্য সবাই ভালোবাসা চায় , সেটি হোক আপনি , আমি অথবা অন্য কেউ ।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×