somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যিকারের বাংলা প্রেমিক হতে চাই কারণ একবিংশ শতাব্দীর বর্ণমালার মিছিলে সবার সামনে যে থাকতে চাই, হোকনা তা ধুলোয় ধূসর এক কন্টকাকীর্ণ রাস্তা..

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন খুলবো খুলবো বলে সামুতে একাউন্ট খোলা হয়নি তাই লেখাও হয়নি কিন্তু আজ যে আমায় আসতেই হবে আজ যে আমায় লিখতেই হবে কারণ আমি যে সত্যিকারের প্রেমিক হতে চাই...........!!!!!!




যখন লিখছিলাম তখন কিন্তু........
রাত শুরু হচ্ছে । চারিদিকে শুধু মাইকের আওয়াজ । কোথাও বাজছে--- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি......" কিংবা আবার কোথাও --- আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই... চারিদিকে শুধু এই বাংলার জয়গান ।
খুবই ভাল লাগে যখন দেখি অনেকেই খাঁটি বাংলায় কথা বলার চেষ্টায় নিজকে ব্যস্ত রাখে অথবা কথায় কথায় কঠিন অথচ সুন্দর বাংলার সংমিশ্রণে শ্রোতাকে আকর্ষণের চেষ্টায় থাকে নতুবা এমন একটি টি-শার্ট বা কামিজ পড়ল যেখানে কিনা লেখা আছে অ, আ, ই, ঈ কিংবা ক, খ ।।।।।

এই বাংলায় যতসব রয়েছে সবই দেখে মুগ্ধ হই কারণ তা সুন্দর নয় বরং অতিসুন্দর কিন্তু একটা ব্যপারে শুধু অবাক হয়েই যাই এবং ভেবে কোন কুল কিনারা পাই না,

আজকের এই দিনে বাংলাকে নিয়ে এত মাতামাতি, এত ভালবাসা কিন্তু এসব শুধু বিশেষ আজকের এই একটা দিনকে ঘিরে কেন? বাংলার বছরের ৩৬৫ দিনের অন্যান্য সমস্ত দিনগুলোতে কেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মনে মনে বাংলার জয়ধ্বনি প্রতিফলিত হয় না???

জাতীয় বিবেক এই বিষয়টাতে মুখ গোমড়া করে রয়েছে কেন??
তবে আমি একথা মনে প্রাণে বিশ্বাস করি যে কোন এক পোপ বলেছিলেন---
" রূপে মানুষের চক্ষু জুড়ায় কিন্তু গুণ মানুষের হৃদয় জয় করে " ।
বাংলা ছাড়া অন্যান্য সবই আমাদের চক্ষু জুড়িয়ে যায় কিন্তু আমাদের জন্য চিরসত্য হলো এই বাংলা । বাংলাতেই খাই আবার বাংলাতেই ঘুম যাই বাংলাতেই যে আমাদের সব....!!!
কাজেই একদিন না একদিন আমরা সকলেই বাংলার প্রেমে পরবোই ঠিক যেমনটা পরেছি আমি ...!!!
এবং অনেকেই এই বাংলার প্রেমে পরেছেন আর যারা পরেছেন তারা সর্বদাই তৃপ্তির ঢেকুর তুলেছেন । কি মধু আছে এই বাংলাতে এমন কথা যদি তখন তোমার/আপনাদের জিহবা দিয়ে বেড়িয়ে পড়ে তবে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই!!!!

কারণ বাংলার ইতিহাস বলে, যুগে যুগে যারা এই বাংলার প্রেমে পড়েছে তারা অমরত্ব লাভ করেছে সমাজ, সভ্যতা, ইতিহাস, মানব বিবেক তাদের আঁকড়ে ধরে রেখেছে ঠিক যেমনি ভাবে মা তার সন্তানকে ।।।।

সব কথার কিছু একটা শেষ কথা থাকে তা না থাকলে যে তা অপরিপূর্ণ থেকে যায় কিন্তু আমার কথার যে কোন শেষ নেই কারণ ভালবাসা কখনো নিঃশেষ হয়না.....!!!

তবু যাই হোক, শেষ কথা হলো----
পৃথিবীতে সবাই বিখ্যাত হতে চায় সবাই চায় লোকে তাকে চিনুক কারণ এটাই মনুষ্য জাতির একটি গুণ ।
পৃথিবীতে তার আগমনলগ্ন থেকেই চিত্‍কার করে কান্নার মাধ্যমে তার এই বিখ্যাত হওয়ার কমন প্রজেক্ট সে শুরু করে..........

কাজী নজরুল ইসলাম,
রবীন্দ্রনাথ ঠাকুর,
ড. মুহাম্মদ শহীদুল্লাহ,
শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়,
জীবনানন্দ দাশ,
প্রমথ চৌধুরী,
বেগম রোকেয়া,
জসীম উদ্দিন ও
একালের সর্বশ্রেষ্ঠ বিষ্ময় হুমায়ূন আহমেদ, কবি আল মাহমুদের মত এই মহান বাংলাকে একটি বার আমাদের ভালবেসে দেখা উচিত শুধু মুখে নয় কারণ তারা শুধু মুখেই ভালবাসেননি তারা তাদের কাজে তাদের ভালবাসা প্রকাশ করে গেছেন ফলে শুধু বাঙালীরা তাদেরকে মনে রেখেছেন এবং রাখবেন চিরকাল ।

আশা করবো বিখ্যাত হওয়ার এহেন অপূর্ব সুযোগ কোন বাঙালী হাতছাড়া না করিয়া, নিজকে বুদ্ধিমান বলিয়া সমগ্র সমাজকে জানান দিয়া দিবেন ।।



বিঃ দ্রঃ - সামুতে এটাই প্রথম পোষ্ট , ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে প্রিয়তে রাখবেন।।।।।।



সব ভাষা সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করে সবাই কে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।।।।।।।।।।।।।।।।।

:) " মহান বিজয় দিবস সফল হোক " :)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×