
এখন শিল্পকলার বিপরীতে TMT অথবা জি.ই.সি'র নিরিবিলিতে চা খাওয়ার চেয়ে "টঙ" দোকানের গাড় লিগার ও ১ চামচ কনডেস্ক মিল্ক মেশানো চা নিজের গরম তৃষ্ণার জন্য যথেষ্টই চলে ।।

এখন আর বলতে ইচ্ছে করে না 'দোস্ত হিন্দি গান কি আছে'!!
বলি খাঁটি বাংলা কি আছে দে?? ।।।

অতি আধুনিক এবং বাহারি যন্ত্রের সংমিশ্রনে সৃষ্ট গানের চেয়ে, খাঁটি বাংলা (একতারা,সেতারাইত্যাদি) যন্ত্রের মিশ্রণের গান শুনতে প্রচন্ড ভাবেে মন চায় ।।।

কথায় চটাং চটাং ইংরেজী বলতে দ্বিধা বোধ হয় !!
(বাংলার খাইয়া,বাংলার পইরা,বাংলায় রইয়া ইংরেজী কস!! তবে সকলেরই আন্তজার্তিক ভাষা হিসেবে গুরুত্ব দেয়া উচিত)

অধিক পরিমাণে বাংলা একাডেমীর বাংলা টু বাংলা ডিকশনারী পড়তে মন চায়!!!
(এ ব্যপারে প্রেরণা যুগিয়েছে শিরোনামহীন,ওয়ার ফেইজ,নেমেসিস'র এলবামের কঠিন কঠিন খাঁটি বাংলা শব্দগুলো ।ধন্যবাদ বসদেরকে)

শুভাকাঙ্খীদের সাথে সাতকাহনের শেষ মুহূর্তে সচরাচরের মত 'Thanx' 'all the best' বা 'Good night' বলার চেয়ে"ধন্যবাদ" "ভাল থাকবেন" বা "শুভ রাত্রি" বলতেই বেশী স্বাচ্ছন্দবোধ করি ।।।একান্তই ব্যক্তিগত অনুভূতিগুলো শেয়ার করলাম ।
এহেন প্যাঁচালী কথাকথন এক নিঃশ্বাসে পাঠ করিয়া শেষ করিবার জন্য আপনাকে অত্যাধিক ধন্যবাদে ভূষিত করা গেলো ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৫