আমাদের এত এত বক্তব্য আপনাদের শ্রবনগহবরে এখনো আলোড়ন জাগাতে পারেনি .......!!!!
হয়ত, পেট্রোল বোমায় ঝলসিত নিরপরাধ দেহগুলো আপনাদের মনে আজকাল হাসির তুফান বয়ে আনে...!!!
হয়ত, তাজা বুলেটে কেঁপে ওঠা সেই মানবদেহটি আপনাদের কাছে কোন নতুন দাবার গুটি সাদৃশ্য...!!!
তবে কি এ কথা ভেবে নিবো, শুশুকের ন্যায় আমাদের এত এত রক্তিম আহবান শুধু ভেসেই থাকবে...!!
জমাট বাঁধা রক্তের মতো রক্ত পিঞ্জরেই শুধু আটকে থাকবে...!!
যেখানে প্রতিদিন চারিদিকে রক্তের হোলি দেখতে আমি অভ্যস্ত কিন্তু থেতলে যাওয়া এই চোয়ালে আর কত..??
ঝলসানো দেহের স্বাদ পেয়ে স্তব্দ হয়ে থমকে যাওয়া আমার এই চঞ্চলপূর্ণ তারুণ্যে যে ইতিমধ্যেই ছন্দপতন হয়েছে.....!!!
তবে যে এখন ঐ মহান পরমাত্মার সমীপে আকুল আবেদন বিনে আর কোন পথই খোলা নেই আমার কারণ আজকাল গনতন্ত্র পরিবহনে আমাদের কোন স্থান নেই ।
জয় গনতন্ত্র ট্রান্সপোর্ট
ইমতিয়াজ মোহাম্মদ, ০৪,০২,১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





