সময়ের সাথে যুদ্ধ করে চলা, তাকে প্রতিপক্ষ বানিয়ে সামনে এগোনোর প্রত্যয় হয়তো আর কারো থাকা সাজে কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মানুষের জন্য তা নয় কারণ সময় এমনই এক চির সত্য যে কিনা প্রতিনিয়তই আমাদের হালনাগাদে ব্যস্ত,
প্রতিটি ক্ষণ,
প্রতিটি মুহূর্তে সে আমাদেরকে তার অব্যর্থ উপস্থিতি জানান দিয়ে দিচ্ছে ।
প্রেমিকার আকুলতায় রক্তিম ফুলের উচ্ছাসিত সুবাস নিয়ে যে তরুণ আজ তার কাছে নিজ অস্তিত্ত্ব সমর্পিত করছে সে তরুণকেই এক পর্যায়ে সময়ের হস্তক্ষেপে "বিপরীত" শব্দ বেছে নিতে হয় ।।।
যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষ এক সময় মৃত্যুকে শেষ ঠিকানা হিসেবেই মেনে নেয় সে মানুষই সময়ের দৃঢ় হস্তক্ষেপে নতুন করে এই মর্তবাসীর আশ্রয়স্থল পৃথিবীর বুকেই শ্বাস প্রশ্বাসের আয়োজনে অতিব্যস্ত হয়ে পড়ে ।।।
যে আনন্দমুখর শৈশবে থাকাকালীন প্রতিদিন আমাদের কল্পনায় ভাসতো এক তরুণ আমি, এক বয়োদৃপ্ত আমি কিন্তু কাঙ্খিত সেই তরুণ অবস্থায় এসে সময়ের বিবর্তনেই আমাদের হৃদয়পটে ভেসে ওঠে এক গত শৈশবের আমি ।।।।
সবই সময়ের কৃপা, কৃতাঞ্জলীপুটে তার চরণে পরতে আমরা সদা প্রস্তুত কিন্তু এই সময়ের কর্তৃত্ব যার হাতে থাকে তাকেই সর্বদা পেছনে রাখার ব্যর্থ প্রয়াসে থাকি আমরা, থাকে আমাদের সমাজের কিছু ছুশীলবাদিরা ।।।।।।
তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেয়া উচিত্ কারণ কারো বিশ্বাসমূলে আঘাত করার সামর্থ্য রেখে আমি শির উচু করে থাকতে চাই না আর সেই জন্যই এভাবে বলা ।।।।।।।।।।।।।।।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





