হঠাৎ একটা ভারী কি যেন ভেঙে পড়লো, ব্যাস আমার মাটির ঘরটা ভেঙে গেলো।
ছড়িয়ে ছিটিয়ে পড়লো একেক জন একেক দিকে।
ভাই বেরাদার গুলোকে আর খুঁজে পাচ্ছিনা, মুহূর্তেই গায়েব !!
আমাকেও ছোঁ মেরে নিয়ে গেলো একটা মোটা শুয়োরে !!
সোজা গিয়ে আমাকে দিয়ে দিলো দোকানদারের কাছে। শুধু দুটো সিগারেট খাবে বলে।
- ভাই আস্তে !! এহ ! কি করেন আপনার হাতে তো তেল লেগে আছে, প্লিজ আমাকে ধরবেননা|
এহহে দিলেন তো ভরিয়ে !! উফফ তাও আবার কেরোসিন তেল !! এ গন্ধ যাবে না .।
- ধ্যাৎ !!দিন টাই মাটি !!
- সকাল হয়ে গেছে?? (হাই তুলতে তুলতে )
এমা হয়নিতো !!
এতো ভোর...
আরে মিয়া আমারে টানেন কেন?? না আমি যাবোনা ওর সাথে... দেখেন প্লিজ !!
আরে ও তো পাউরুটি ওয়ালা... এহহে !! কি বিচ্ছিরি তার গায়ের গন্ধ !!
একটা ঘামের চ্যাটচ্যাটানি লাগলো এই সাত সকালে আমার গায়ে !!
আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!
- ও পাউরুটি ওয়ালা ভাই তোমার নাম কি হে?? এমা ছেমড়া শক্ত করে আছে দেখি, কথা বলেনা...
নিয়ে আমায় সোজা একটা পানির ডালাতে ফেলে দিলো !! কি অমানবিক আচরণ??
- আরে এতো মাছের ডালা !!
কে কোথায় আছিস ভাই শিগগির আমারে তুল, মাছের আঁশটে গন্ধ আর নিতে পারছিনা !!
আঃ যাক জীবনটা বাঁচাইলেন !!
আপনাকে ধন্যবাদ দিয়ে আর আর ছোট করবোনা হে মাছ ওয়ালা মামা !!
কিন্তু ওমা করেন কি?? করেন কি??
আমারে কৈ নিয়ে ঢুকান?? ভাই আমাকে আপনার তলপেটের নিচে না গুঁজে রাখলে হয়না??
জায়গাটা সুবিধার না !! আমার ধন্যবাদ ফিরায় দেন !!
আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!
- যাক অবশেষে আপনার দয়া হয়েছে আপনি আমাকে মুক্তি দিলেন...
কিন্তু তাই বলে একটা মেথরের কাছে???
ওই বেটার দুই হাত ভরা ঘা আর পঁচড়া কেমনে আমাকে নিয়ে তার পঁচড়ার উপর ডলা দিলো দেখছিলেন??
নাহ তা দেখবেন কেন?? আপনার তো স্বার্থ হাসিল...
- ও মেথর ভাই তোমার হাতে ঘাউ থাকলেও দিলে ঘাউ নাই মনে হয় !! আমারে একটু ভালো মতো রাইখো...
কারে কি বলি??? মেথরের কুত্তাটা দেখি সমানে আমারে চাটতাসে !!
- এই শিগগির আমারে বিদায় কর ভাই আর নিতে পারতেসিনা !!
'আমি বিচার দিবো !! আমি সত্যি সত্যি একদিন বিচার দিবো !!'
.
.
.
.
(..... এতো রোগ জীবাণু ময়লা আর নিতে না পেরে সে মূর্ছা গেছে !!
এখন সে কোথায় কেউ জানেনা !!
একটু খুঁজে দেখেন তো আপনার ই শার্ট কিংবা প্যান্টের পকেটে তার ঠাঁয় হয়েছে নিশ্চয়!!
আপনিও এত্তোগুলো রোগ জীবাণুর বাহক হতে যাচ্ছেন প্রতিনিয়ত!! আপনিও মূর্ছা যেতে পারেন যেকোনো সময়ে....)
সারমর্ম : টাকা পয়সা স্পর্শ করার পরে হাত ভালোভাবে ধুতে ভুলবেননা অবশ্যই !!
মনে রাখবেন একটি ভুল এখন সারা জীবনের কান্না নয়, একটি ভুল মানে ঐটাই শেষ আর সুযোগ পাবেন না.... :p
কারন, money is the only thing which Is both valuable and dirty in this way...


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


