ছেলেটি কাঁদছে - কারন তার বাবা তাকে আইসক্রিম কিনে দেয় নি।
ছেলেটি বাসায় ঢুকতে ভয় পাচ্ছে - কারন ব্যাগে রাখা আইসক্রিম গলে গিয়ে তার বইখাতা ভিজে গেছে।
লোকটি হতাশ- কারন আজও সে আইসক্রিম হাতে দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ আসেনি।
মেয়েটি বড্ড খুশি - আজ তার ভাল রেজাল্টের পুরস্কারস্বরুপ মামার কাছ থেকে দুটো কোন আইসক্রিম পেয়েছে।
বৃদ্ধ লোকটির অদ্ভুত অনুভূতি হচ্ছে - আইসক্রিম খেতে গিয়ে এইমাত্র তার আরেকটা দাঁত পড়ে গেল।
ছেলেটার খুব আফসোস হচ্ছে - ফ্রিজভর্তি আইসক্রিম থাকা সত্তেও টন্সিলেকটমির দরুন সে খেতে পারছে না।
আমি বেশ ফুর্তিতে আছি - বাইরে যে আইসক্রিম ফেরিওয়ালা এসেছে তার হাঁক শুনে বেশ হাসি পাচ্ছে। আইসক্রিম না বলে, সে বলছে আয়েশক্রিম
আমরা মানুষ, অন্যের ভুল ধরে কতই না আনন্দ পাই।
শীতের ভেতর হঠাতই আইসক্রিম নিয়ে লিখতে মন চাইল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



