somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প -জব্দ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের অদম্য তারুন্যের জাগরনের ফাঁকে কিছু বিনোদন.......

সব জায়গাতেই যেমন থাকে তেমনি আমাদের ক্যাম্পাসেও কিছু ফাঁকিবাজ কিছু আঁতেল কিছু রংবাজ আর কিছু আছে মহা ধুরন্ধর বদমাশ। রনি,তমা,সামী আর জিতু এই শেষোক্ত গোত্রের।
এক মানুষ খুন করা ছাড়া আর বোধকরি কোন অপকর্ম করারই বাকি নেই এদের।তাই এবার শীতে যখন দেখলাম এরা একটা খালি বাক্স নিয়ে শীতার্তদের জন্য সাহায্য সঞ্চয়ে নেমে পড়েছে তখন আমরা মহা অবাক হয়ে গেলাম।

'অ্যাই আমাকে একটা চিমটি কাট তো রে',শাওনকে এই কথাটা না ববললেই ছিল ভালো।এখনও আমার হাতটা টনটন করছে।আর মুহিতের মুখ আক্ষরিক অর্থেই হা হয়ে গিয়েছিল দেখে তরু ধমকে দিলো,'মুখ বন্ধ কর গাধা।'এই-ই ছিলো আমাদের সর্ব ক্যাম্পাসীয় প্রতিক্রিয়া-সূয্যিমামা বুঝি আজ ভুল করে পশ্চিম দিকে উদিত হয়েছেন।

নিয়ম করে প্রতিদিন ওরা সকাল-সন্ধ্যা এই মহান কাজে নিয়োজিত থাকতো।বিশেষত ক্লাসে ঝিমাতে ঝিমাতে লেকচার শোনার কোন বালাই চার রত্নের কোনো কালেই ছিলো না,তাই ভারি সুবিধে। বলাবাহুল্য অন্তত আমাদের ক্যাম্পাসে বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়বে না-কেননা ওদের পুরোনো রেকর্ড খুবই সন্দেহজনক, তাই ওরা বসতো বসুন্ধরা শপিং মলের সামনে।দেখতাম ওদের বাক্সটা প্রতিদিনই টাকায় টাকায় পূর্ণ হয়ে উঠছে।

তা নিজেদের কাজকাম নিয়ে চারমূর্তিই কোন চক্ষুলজ্জার অপবাদ ওদের ঘোরতর নিন্দুকও ওদেরকে দিতে পারবে না। শুনলাম জমা পড়া সাহায্যের টাকায় ওরা নেপাল ভ্রমনে যাচ্ছে।জিতু শয়তানটা নাকি এটাও বলে বেড়াচ্ছে যে এবারের রেকর্ড পরিমান শীতে অনেক মানুষ মারা পড়ায় পাবলিক সেন্টিমেন্টাল হয়ে বেশী সাহায্য করায় ওদের হেব্বী মুনাফা হচ্ছে।
'চিন্তা করা যায়!' মন্তব্য করলো মুসা।
'দাঁড়া,মজা দেখাচ্ছি',মুনা ওর দারুন ফন্দিটা বাতলালো।

শীত প্রায় যাই যাই করছে,টাকা তোলারও ভরং শেষ।তমা,রনি,জিতু আর সামী জিতুদের বাসায় বসে বসে শীতের পিঠা খাচ্ছিলো। এমন সময় বাড়ির বাইরে ক্রমবর্ধমান কোলাহল।ব্যাপার দেখতে বাইরে আসতেই ওদের চক্ষু চড়কগাছ। পুরো আশেপাশের সব বস্তির লোক জমা হয়েছে-'নি্র্ভরযোগ্য সূত্রে' এরা সন্ধান পেয়েছে যে আজ এখানে শীতের কাপড় বিতরন হবে। বিশাল জমায়েত-হইহুল্লোড় এর মাঝে সবাইকে লাইনে দাঁড় করাতে ব্যস্ত ভলান্টিয়ার হিসাবে কিছু পাতি মাস্তানকেও দেখা গেল।ব্যাপার দেখে প্রমাদ গুনলো সবাই।

বেচারারা বেগতিক দেখে সটকে পড়ার বহু চেষ্টা করেছিল,কিন্তু ব্যর্থ হয়।অতঃপর উত্তেজিত হয়ে ওঠা জনতাকে ঠান্ডা করতে শীতবস্ত্র খরিদকরন,আনয়ন ও বিতরন সুসম্পন্ন হয়।জনরোষ বড় ভয়াবহ জিনিস। নেপালভ্রমন কেমন হয়েছে ওদের ,-তা বলতে পারি না-এখনও ফেসবুকে কোন আপলোড পাইনি কিনা। দাগাটা ভালই কাজ দিয়েছে-মোক্ষম ফন্দি মুনার-'নির্ভরযোগ্য সূত্র"র পরিচয় প্রকাশ এক্ষেত্রে সম্পূর্নরূপে নিষ্প্রোয়জনীয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×