
কুয়াশাগলা শিশির বিন্দুর মায়াবী স্পর্শে বুড়িগঙ্গা
যখন শুয়ে পড়ে মাটির নরম বিছানায়
নান্দনিক জোৎস্না আলিঙ্গন করে জলের নরম দেহ
আর অদূরে শীতল জলে কোরাস করে অবসরকালীন ব্যাঙ
তখন রাতের আঁধারে ঘুমিয়ে পড়ে শুনশান আবাসিক নগরী।
আমি আজও সেই রাতে শীতের পোশাক গায়ে হাঁটি নীরবে।
আমার দৃষ্টির তির্যক টর্চ উঁকি দেয় তোমার নিষিদ্ধ জমিনে।
আমি উঠে আসি বিমান হয়ে তোমার আকাশে পার্সপোটবিহীন রাত্রিযাপনে।
তারপর পালকঝরা নীরবতায় তোমার বুকে সঞ্চয় করি সোহাগ।
একসময় শরীরের সুগন্ধি ছড়িয়ে সতর্ক বিড়ালের মতো
হৃদয়ের কপাট খুলে দেখি—
বুড়িগঙ্গা, তুমি অধরা অছোঁয়া লজ্জাবতী প্রার্থনায় আছো সারারাত।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



