somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মনের পশুত্বকে কোরবানি দেই না!

২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটা শুরু করতে চাই দুইটা প্রশ্ন দিয়ে, পশুত্ব মানেই কি খারাপ? মনুষ্যত্বের ভেতরে এই পশুত্বের তকমা কীভাবে এলো?

কোরবানি নিয়ে একটা প্রচলিত কথা আছে, কোরবানির পশুর সাথে সাথে মনের পশুত্বকেও কোরবানি দিতে হবে। এই কথাটা আমার কাছে কেমন বেখাপ্পা লাগে। কেন মনের পশুত্বকে কোরবানি দিতে হবে! মনের পশুত্ব কি আপনার কাছে খুব প্রিয় জিনিস! মনের পশুর জন্য আপনার কখনো মায়া বা কষ্ট হয়?

পশু আর মানুষের মধ্যে বেসিক কিছু মিল থাকে কিংবা এদের ভাবধর্ম বা আচরণ একে অপরের সাথে অনেক সময় মিলে যায়। কিন্তু এই মিল থাকাতে কি পশুকে মানবিক আর মানুষকে পাশবিক বলা যায়?

বিষয়টা উদাহরণ দিয়ে বলি, মানুষ কাঁদে, পশুও কাঁদে। এখন দেখা গেলো, একটি পশু কাঁদছে, তাহলে কি তার মধ্যে মানবতা আছে! অথচ এই কান্নাটা ছিল প্রাণী হিসেবে স্বভাবজাত অনুভূতি।

প্রতিটা প্রাণীর কিছু স্বতন্ত্র অনুভূতি বা আচরণ আছে। যেগুলো যার যার প্রাণীসমাজে স্বভাবজাত হলেও মানুষের কাছে সেটি অনেক সময় ভালো-মন্দের বিচারে তফাৎ হয়ে যায়। আর এই ভালো-মন্দের বিচার করার ক্ষমতা আল্লাহ স্রেফ মানুষকে দিয়েছেন। যেই কারণে পশুত্ব শব্দটি দ্বারা মানুষ কেবল পশুর খারাপ গুণগুলোকে নির্দেশ করে। বিপ্রতীপ চিন্তা করলে ঠিক একই বিচারে মানুষ পশুর মাঝেও মানবতা খুঁজে পায়। মানে পশুর মধ্যে মানবতা কেবল পশুর ভালো গুণগুলোকেই পৃথক করে।

কোরবানির সময় আমরা যেই প্রিয় পশুটিকে আল্লাহর নামে জবাই করি, তার জন্য আমাদের মায়া হয়, কষ্ট হয়। মাঝেমধ্যে তো এক্সট্রিম লেভেলের মানবতাবোধ থেকে এই কোরবানি থেকে বিরত থাকারও প্রতিজ্ঞা করে বসি আর এই প্রতিজ্ঞাকে বৈধ করার জন্য বলি, আগে মনের পশুকে কোরবানি করতে হবে। ঠিক যেভাবে একদল মানুষ বলে, নামাজ পড়ে কী হবে, যদি মনটাই পরিশুদ্ধ না হয়!

অথচ দেখুন, আল্লাহ কত সহজেই মানুষকে এই দায় থেকে মুক্তি দিয়েছেন। দেখুন, কোরবানি তো হবে আল্লাহর নামে, দায় মানুষের হবে কেন? মানে আল্লাহর হুকুম পালনার্থেই বান্দা এই কাজ করবে। এতে তার কোনো দায় থাকবে না, বিষয়টা এমন। এভাবে মানুষের মনে যেমন রয়েছে কোরবানির পশুর প্রতি মায়া ও কষ্ট, তার বিপরীতে রয়েছে আল্লাহর হুকুম। বান্দা কোন পথে যায়, সেটাই হবে বিচার্য।

হযরত ইবরাহিম আ. কে বলা হয়েছিল, সবচেয়ে প্রিয়বস্তুটি কোরবানি করতে। একবার ভাবুন তো, আপনার মনের ভেতর যে পশুত্ব আছে, সেটা কি আপনার প্রিয়? সেটা তো মানুষের খারাপ গুণ। এসব গুণ কখনো মানুষের প্রিয় হতে পারে না। এই পাশবিক গুণগুলো তো মানবতার আজন্ম শত্রু। একে আরাম-আদরের সাথে কোরবানি নয়; বরং এর সাথে সারা বছর যুদ্ধ করে একে পরাজিত করুন, তারপর কতল করুন।

মনে রাখতে হবে, কোরবানি আর কতল এক বিধান নয়। মনের ভেতরের পশুত্বকে কতল করলেই তো কোরবানি করার মানসিকতা তৈরি হয়। নয়ত আপনি সারাজীবন শুধু মনের পশুত্বকে কোরবানি করে করে আরো বহুগুণ পশুত্বকে প্রজনন করেই যাবেন, টের পাবেন না।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×