আমার আবার মাতৃভাষার প্রেম মাখা '৫২-র ঝাঁঝালো সাহস চাই।
আমার আবার একটা '৭১ চাই....
বিজয়ের সপ্নভরা সেই দৃঢ় প্রতিজ্ঞা,
বাতাসে বিপ্লবের গন্ধ মাখা প্রখর দিন,
সবুজ সতেজ প্রানের মাঝে দাউ দাউ করে জ্বলন্ত লাল সূর্য
পুড়িয়ে দিক সব রাজাকার, ছাই হোক যত জারজ...
বন্ধ ঘরে ক্ষোভ পুষে লাভ নেই...
কড়া গলায় প্রতিবাদ চাই।
প্রতিবাদ শুধুই প্রতিবাদ নয়, প্রতিবাদ হোক যৌক্তিক,
শাসন কেন অযাচিত হবে? শাসন হোক নৈতিক......
এখনো কান পাতলে শুনি বুলেটের কর্কশ শব্দ,
চোখ বুজলে দেখি আমার দেশে জ্বলছে আগুন,
খবরের কাগজে জমে থাকে থকথকে রক্ত!!!
রাজপথে এখনো দাড়ায় থমথমে ভয়!!!
তবে আমার স্বাধীনতা কই?!
আমি আইনের খাতায় পুড়তে দেবো না আমার স্বাধীনতার মান
অমানুষের হাতে তুলে দেবো না সার্বোভৌমত্বের বিধান।
আমার '৫২, আমার '৭১... মুছে যায়নি কিছুই,
লাল-সবুজের রক্ত ফুঁসে উঠছে আবার...
এই রক্তের ক্রোধে জ্বালিয়ে হায়নাদের করবো ছাই,
এরপর নামবে শান্তি এই বাংলায় আমার,
গড়বো মোদের সোনার বাংলা,
তাই আবার একটা যুদ্ধ চাই... একটা মুক্তিযুদ্ধ চাই,
এবার সোনার বাংলা চাই!!!!
------------------------------------------------
"আবার মুক্তিযুদ্ধ চাই"
(c) রায়ান ঋদ্ধ
৭ ফেব্রুয়ারী ২০১৩, বৃহস্পতিবার
ভোর ৩:১২
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



