somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাটকা একটা কৌতুক শুনে দিনের কাজ শুরু করুন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল দৈত্য

নিজের সুন্দর পরিপাটি বিছানায় নিদ্রা যাচ্ছিলেন মিসেস অনামিকা; একটি বিকট শব্দ শুনে তার নিদ্রাভঙ্গ হলো। তিনি যা দেখলেন তাতে তার ভিমরি খাবার যোগার। ইয়া বড় বিকট চেহারার আস্ত এক দৈত্য শিয়রে দাঁড়িয়ে। তিনি ভয়ে মূর্ছা যাবার উপক্রম হলেন। কিন্তু দৈত্যের কথায় তিনি সম্বিৎ ফিরে পেলেন। কারণ তিনি পরিস্কার শুনতে পেলেন দৈত্য মাথা নুইয়ে কুর্নিশ করে তাকে উদ্দেশ্য করেই বলছে, “হুকুম করুন আমার মালকিন”। মিসেস অনামিকা নিজেকে সামলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে? দৈত্য হো হো করে অট্রহাসি দিয়ে বলল, আমিই গল্পের চেরাগের দৈত্য। মিসেস অনামিকা কিছুটা অবিশ্বাসের সুরে তাকে জিজ্ঞেস করল, আমি তো কোন চেরাগে ঘষা দেইনি। তুমি আসলে কিভাবে? দৈত্য এবার আরো বিকট অট্রহাসি দিয়ে বলল, সম্মানিত মালকিন, আমি ডিজিটাল দৈত্য। আমার ঘষা লাগে না। যাকে পছন্দ হয় তার ঘরে ঢুকে পড়ি। মিসেস অনামিকা থতমত খেয়ে বলল, আচ্ছা, আচ্ছা ঠিকাছে। এখন কি চাই বলুন? দৈত্য সহাস্যে বলল, বলেন কি মালকিন! আমি আপনার হুকুমের গোলাম। আমাকে হুকুম করুন। আপনার পছন্দের তিনটি জিনিষ আমার কাছে চান। আপনি যা যা চাইবেন তাই দেয়া হবে। তবে একটা শর্ত আছে। তাহলো, আপনি যাই চাইবেন আপনার স্বামী তার দশগুণ পাবে। শর্ত শুনে মিসেস অনামিকা কিছুটা হতাশ হলেও ভাবলেন, নিজের স্বামীই তো, অসুবিধা নেই।



এবার চাওয়ার পালা।

মিসেস অনামিকাঃ আমার প্রথম চাওয়া হলো, আমি বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী হতে চাই।
দৈত্যঃ জো হুকুম মালকিন। আর নিমেষেই তিনি তা হয়ে গেলেন। মিসেস অনামিকা আয়নাতে নিজেকে দেখে অভিভূত হয়ে গেলেন। নিজেরই চোখকেই তার বিশ্বাস হচ্ছিল না। সীমাহীন আনন্দে তার নাচতে, গাইতে ইচ্ছে হলো। কিন্তু তিনি তা করলেন না। কারণ আরো দু’টো জিনিষ চাওয়ার বাকী আছে।

এদিকে শর্ত অনু্যায়ী তার স্বামী তার চেয়েও দশগুণ সুদর্শন হয়ে গেলেন। মিসেস অনামিকা খুশি হলেও মনের মধ্যে কি একটা খচখচানি তিনি তীব্রভাবে অনুভব করতে লাগলেন।

মিসেস অনামিকাঃ আমার দ্বিতীয় চাওয়া হলো, আমি বিশ্বের সবচেয়ে সেরা ধনী হতে চাই।
দৈত্যঃ তাই হবে মালকিন। মিসেস অনামিকা দেখলেন তার ব্যাংক একাউন্টে এত্ত পরিমাণ টাকা ব্যালান্স দেখাচ্ছে যে, তিনি সঠিকভাবে নিরুপণ করতেই হিমশিম খাচ্ছেন। সীমাহীন আনন্দে তার অক্কা পাবার দশা হলো।

এদিকে শর্ত অনু্যায়ী তার স্বামী তার চেয়েও দশগুণ ধনী হয়ে গেলেন। মিসেস অনামিকা দিব্য চোখে দেখতে পেলেন যে, তার স্বামী পুরো দেশের সকল নারীর আরাধ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি ভয়ানক গোস্বা অনুভব করলেন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত তাকে করতেই হবে।

মিসেস অনামিকাঃ আমার তৃতীয় চাওয়া হলো, আমার যেন মৃদু হার্ট এটাক হয়।
দৈত্যঃ (কিছুটা অবাক হলেও) জো হুকুম মালকিন!

অতঃপর………………
মিসেস অনামিকার মৃদু হার্ট এটাক হয়ে গেল। তিনি ত্বরিত হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। অল্প সেবা শুশ্রূষাতেই তিনি পুরো সুস্থ্য হয়ে বাসায় ফিরলেন।
মিসেস অনামিকা তার স্বামীর কথা ভেবে পুলকিত অনুভব করলেন।

সম্মানিত নারী ব্লগারদের আর নিচের দিকে স্ক্রল করতে নিষেধ করা হচ্ছে। পুরুষ ব্লগারগণ বাকী অংশটুকু পড়া চালিয়ে যান।



-
-
-
-
-
-
-
-

-
-
-
-






মিসেস অনামিকার স্বামী তার বিস্ময়কর উত্থানকে সেলিব্রেট করতে দেশের সবচেয়ে নামকরা পাঁচতারা হোটেলে এক বিশাল পার্টির আয়োজন করেছেন। তার চারপাশে অসাধারণ সুন্দরী নারীদের ছড়াছড়ি। তিনি গোটা আসরের মধ্যমণি হয়ে আছেন।

সবাই আমাকে অমন ভ্রু কুঁচকে দেখছেন কেন? তার হার্ট এটাকের খবর জানতে চান?

আসলে ব্যাপার হলো, শর্ত অনু্যায়ী মিসেস অনামিকার স্বামীরও হার্ট এটাক হয়েছে-এটা তো জানা কথাই। তবে তার হার্ট এটাক মিসেস অনামিকার চেয়ে দশগুণ কম মাত্রার। এজন্য তিনি টেরও পাননি।


গল্পের নৈতিক শিক্ষাঃ সাধারণত প্রতিটি গল্পের নৈতিক শিক্ষা একটাই হয়ে থাকে। তবে আমাদের এই গল্পের নৈতিক শিক্ষা দুটি। তাহলোঃ

১. মেয়েরা স্বভাবতই খুবই ঈর্ষাকাতর হয়।
২. মেয়েরা কোন কথা শোনে না (কেননা আমি নিশ্চিত জানি নারীরা গল্পের নিষিদ্ধ প্যারাও অবশ্যই পড়েছেন)।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×