সাধারণত ব্যাংকে টাকা-পয়সা বা মূল্যবান সামগ্রী জমা রাখা হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকে গচ্ছিত অর্থের ওপর মুনাফাও দেওয়া হয় গ্রাহককে। তবে ভারতে এমন এক ব্যাংকের খোঁজ মিলেছে, যেখানে কোনো অর্থ জমা রাখা হয় না; বরং সেখানেও জমা নেওয়া হয় খাবার।
যে ব্যাংকটির কথা বলা হচ্ছে তার নাম ‘রোটি ব্যাংক’। হিন্দি ‘রোটি’ শব্দের বাংলা অর্থ রুটি। তবে এই ব্যাংকে যে শুধু রুটিই জমা রাখা হয়, ব্যাপারটি কিন্তু তা নয়। এই রুটি ব্যাংকে জমা নেওয়া হয় বিভিন্ন ধরনের খাবার। আর দিন শেষে সেসব খাবার বিলি করা হয় ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষের মধ্যে।

যাঁরা দুবেলা একমুঠো খাবার জোগাড় করতে রীতিমতো নাস্তানাবুদ হন, শুধু তাঁদের অন্ন সংস্থানের কথা মাথায় রেখেই চালু হয়েছে এই অভিনব ব্যাংক।
বাহবা! কি সুন্দর আইডিয়া!
আমাদের দেশে প্রতিদিন বাসায়-হোটেলে, বা কোন প্রোগ্রামে যে কি পরিমাণ খাবার নস্ট হয় তার ইয়ত্তা নেই। অথচ কত অভুক্ত মানুষ ঢাকার রাস্তায় ঘুরে বেড়ায়!
আমরা কি ‘রোটি ব্যাংক’ এর মত এমন কিছু করতে পারি যেখানে অতিরিক্ত খাবারগুলো আমরা সবাই সেখানে জমা দিব। আর সেই খাবার বন্টন করা হবে অভুক্ত, অতি দরিদ্রদের মাঝে?
জানি আমাদের অনেক প্রবলেম। হয়ত দেখা যাবে একদল লোকই তৈরী হবে যারা শুধুমাত্র এখান থেকে খাবার নেবার আশায় কাজ-কম্ম ছেড়ে দিবে।
ছোট-খাটো সমস্যাগুলো না হয় মেনেই নিলাম। তবু এমন কিছু করা কি সম্ভব আমাদের দেশে???
আপনাদের কি মত???
মূল খবরঃ Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





