তোমার আকাশ অনেক বড়ো
যায় না তারে ধরা।
আমার আকাশ আমার মতো,
মুঠোই বন্দী করা।
তোমার আকাশ দিয়ে যাচ্ছে,
ধ্রুবতারার হাতছানী।
আমার আকাশ ছোট্ট বলে জ্বলেনিতো সাঁঝবাতি।
তোমার আকাশে অনেক খুশি,
অনেক সুখের তারা।
আমার আকাশ সারাটা জীবন থাকলো ছন্নছাড়া।
তোমার আকাশ বদলে গেছে
হয়তো ইচ্ছে করে,
আমার আকাশ ও বদলে গেছে,
কিছুটা বাধ্য হয়ে।
তোমার আকাশ পেয়ে গেছে আজ সফলতার আশ্বাস
আমার আকাশ আজও ফেলছে শুধুই দীর্ঘশ্বাস
তোমার আকাশে জ্বলে আজ হাজার নিয়নের আলো
আমার এই শূন্য আকাশে জোনাকীই ছিলো ভালো,
তোমার আকাশ পরিচিত আজ সব মানুষের সাথে,
আমার আকাশ অঝোরে কাঁদে বৃস্টি পড়া রাতে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



