র্যাব/পুলিশ যদি এই জাতিয় হত্যার সাথে যদি জড়িত না থাকে, তবে এই জাতিয় হত্যাকান্ড বন্ধে করতে সরকার এর উচিত হবে- (১) সরকারী আইন প্রয়োগকারী সংস্থা হতে যারা যখন যাকে গ্রেফতার করতে যাবেন, তাদের সবার ছবি (আসামী সহ), আইন প্রয়োগকারী সংস্থাকে বহনকারি গাড়ি (নম্বর প্লেইট ও কাগজপত্র সহ) ও গাড়ির চালকের ছবি আসামী'র পরিবারের লোকজনকে স্বাধীনভাবে তোলার সুযোগ দিতে হবে, যদি তাদের কাছে ক্যামেরা মোবাইল/ ক্যামেরা না থাকে সেই ক্ষেত্রে র্যাব/পুলিশ নিজেরাই যাতে ছবি তুলে আসামী'র পরিবারের লোকজনকে দিতে পারেন, তার ব্যবস্থা সরকারকে দিতে হবে। (২) র্যাব/পুলিশ সদস্য যারা অপারেশনে থাকবে, তাদের সবার হাতের ছাপ রাখার সযোগ পরিবারের লোকজনকে দিতে হবে।
(৩) সরকার এই জাতিয় বিচার বহিরভুত হত্যাকান্ড বন্ধে মনে প্রানে আন্তরিক হন, তাহলে নাগরিকদের কাছে এসে সহায়তা চাইতে হবে । কেননা ----
এখন রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুর দায়িত্ব কে নেবে? আমি র্যা ব ও পুলিশের তথ্য বিশ্বাস করছি। র্যব ও পুলিশ এ কাজ করেনি। তাহলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন এই রকম যে বাজারে ‘পুলিশ’ লেখা হাতকড়া পাওয়া যায়, কয়েকজন কালো পোশাক পরে হাতে অস্ত্র উঁচিয়ে র্যব পরিচয় দিয়ে মানুষের বাড়ি ঘেরাও করে এবং কাউকে ধরে নিয়ে চলে যায়। আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টিকিটিরও সন্ধান পায় না?
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




