somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে শাহবাগের আন্দোলন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলবার বিকেল থেকে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সারা রাত গান, স্লোগান ও বক্তৃতার মধ্য দিয়ে চলে ক্ষোভ আর প্রতিবাদ।
আজ বুধবার সকাল থেকে সেখানে লোক সমাগম বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিবাদী গান আর স্লোগানে স্লোগানে একাত্তরের মানবতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাদের ফাঁসির দাবি উঠেছে সমবেত জনতার কণ্ঠে।
শাহবাগের এই আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে কাদের মোল্লার ফাঁসির দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

চট্টগ্রাম: জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এবার রাজধানী ঢাকার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আজ বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পেশাজীবী, সংস্কৃতিকর্মী ও তরুণ প্রজন্ম প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছে।
দুপুরে প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভও করেন শিক্ষার্থীরা।
সকালে ইস্পাহানি মোড়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ হয়। এ সময় সেখানে রাজাকারদের কুশপুত্তলিকা দাহ করা হয়। সন্ধ্যায় শহীদ মিনার থেকে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে মশাল মিছিল বের হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা একে একে ‘যদি কাদের মোল্লার ফাঁসি না-ই হয়, তবে আসুন ফাঁসির দড়ি আমরা নিজেদের গলায় জড়াই’ স্লোগান লেখা কাঠগড়ায় দাঁড়িয়ে এই কর্মসূচিতে একাত্মতা জানান।

সিলেট: আজ বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় সংস্কৃতিকর্মীরা শহীদ মিনারের সামনে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর জনপ্রিয় লেখক শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল কর্মসূচিতে একাত্ম হন। মুহম্মদ জাফর ইকবাল রাস্তায় বসে আছেন—এই কথা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা, সংস্কৃতিকর্মীরাও সেখানে জড়ো হন। সংস্কৃতিকর্মীরা দেশাত্মবোধক ও গণজাগরণের গান পরিবেশন করেন। শিক্ষার্থীরা হাতে লেখা নানা পোস্টার ও রাজাকারবিরোধী কার্টুন প্রদর্শন করেন।
কর্মসূচিতে মুহম্মদ জাফর ইকবালের সহধর্মিণী অধ্যাপক ইয়াসমীন হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মুক্তিযোদ্ধা সুশান্ত কুমার দাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।

রাজশাহী: কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রত্যাহার করে তাঁর ফাঁসির দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আজ বিকেল পাঁচটার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী সাংস্কৃতিক জোটের সভাপতি ও ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম, সহসভাপতি প্রশান্ত সাহা, আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ শফিকুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত প্রমুখ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাঁসির রায় আদায়ে আপিল করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি চলছে।

সুনামগঞ্জ: ‘কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে এসেছি’ স্লোগানে আজ সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কর্মসূচির আয়োজন করে ‘সচেতন সুনামগঞ্জবাসী’। কর্মসূচি শুরুর আধা ঘণ্টার মধ্যেই মানুষে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
আয়োজকেরা জানান, তরুণেরাই এই কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচি গভীর রাত পর্যন্ত চলবে। সন্ধ্যার পর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করা হয়। একই দাবিতে শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
রাজবাড়ী: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীরও ফাঁসির দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। প্রগতিশীল ছাত্র-জনতার উদ্যোগে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
নোয়াখালী: কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বাতিল করে ফাঁসির রায়ের দাবিতে নোয়াখালীতে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে জেলার সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং দুপুরে জেলা শহর মাইজদীতে শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে স্থানীয় কয়েক শ নাগরিক বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে শহর আওয়ামী লীগ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। উভয় সমাবেশে বক্তারা বলেন, মিরপুরের কসাইখ্যাত আবদুল কাদের মোল্লার সব অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত এ দেশের মানুষ সন্তুষ্ট হবে না। তাঁরা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
নরসিংদী: আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বালন করেছে সর্বস্তরের জনগণ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের পেশাজীবী অংশ নেন। মানববন্ধনে স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
Click This Link
ভাবতে ভালই লাগে ৭১ হাতিয়ার আবার গর্জে উঠছে এবার আমাদের সময় নতুন প্রজন্মের যারা আমরা মুক্তিযোদ্ধাদের মুখে বীরত্বের গল্প শুনতাম এবার আমাদের সময় হয়েছে নব্য রাজাকারদের রুখবার।
এই আন্দোলনের মাধ্যমে আমরা তরুনরা আমাদের মনোভাব প্রকাশ করতে সক্ষম হয়েছি। এই আন্দোলনের কোন রাজনীতিকরনের প্রয়োজন নেই। যাদের মনে এখনও সন্দেহ আছে, একবার আসুন শাহবাগে দেখে যান...কারা আন্দোলন করছে। অন্যের কথা শুনে প্রভাবিত না হয়ে একবার অতিতের আসল সত্য জানার চেষ্টা করুন। তারপর মনে প্রাণে ঘৃণা করুন ওই রাজাকার আলবদরদের। এই বিচার আমাদের দায়বদ্ধতা। অতিতে কেন বিচার হল না এটা নিয়ে তর্ক না করে বরং এই বিচারকে সাধুবাদ দিন। আর একটা কথা এই ট্রাইবুনাল নিয়ে কোন রকম রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লিগের জন্যও এই আন্দোলন সতর্কবার্তা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×