শাহবাগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলমান আন্দোলন আরো বেগবান করতে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠা রাজধানীর শাহবাগ থেকে শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামের একটি সংগঠন।
বিক্ষোভকারীদের কয়েকজন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে স্কুল-কলেজ ছুটি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নিয়ে আসা হবে। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আগামী শুক্রবার সকাল ৮টা থেকে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবারও চলবে সকা-সন্ধ্যা বিক্ষোভ-সমাবেশ। এছাড়া বুধবার রাতভর শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন, গান পরিবেশন ইত্যাদির মাধ্যমে ফাঁসির দাবির আন্দোলন বেশ দানা বেঁধেছে এখানে।
এদিকে, শাহবাগ থেকে আন্দোলন সিলেট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন বিভাগ ও জেলা শহরে ছড়িয়ে পড়েছে।
Click This Link
শাহবাগ থেকে রিপোর্ট করছেন মাহমুদ মেনন, আহমেদ রাজু, জাকিয়া আহমেদ, রহমান মাসুদ, সাইদ আরমান, জাহাঙ্গীর সুমন, মনোয়ারুল ইসলাম, মাজেদুল নয়ন, ইলিয়াস সরকার, ইমরান আলী, মফিজুল সাদিক, সাজেদা সুইটি, আবু তালহা, সেরাজুল ইসলাম সিরাজ, নুর মোহাম্মদ, উর্মি মাহবুব, মেহেদি হাসান পিয়াস, মাহমুদুল হাসান। পরে যোগ দিয়েছেন কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার। রাতে থাকছেন অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর নুরনবী সুইন ও নিউজরুম এডিটর রাইসুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



