রাজধানীর শাহবাগে আগামীকাল শুক্রবার বিকেল তিনটার দিকে শুরু হবে মহাসমাবেশ। মহাসমাবেশ মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সাংস্কৃতিক কর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবলমাত্র বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনকে কোনো ব্যানার নিয়ে না আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শাহবাগে প্রতিবাদ কর্মসূচি চলছে। এ কর্মসূচি পালনে জড়ো হয়েছে সর্বস্তরের হাজারো মানুষ। প্রতিবাদ কর্মসূচি থেকেই দেওয়া হলো এ ঘোষণা।
রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকেলেই শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছিল ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সর্বস্তরের মানুষ তাদের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যায় প্রজ্বলিত মোমবাতি ও মশালের আলোয় শাহবাগে সৃষ্টি হয় প্রতিবাদী আবহ। সেই আবহ চলছে এখনও।
Click This Link
স্বাধীন মতামতের প্রতি যারা শ্রদ্ধাশীল নয় তারাই আজকের রাজনিতিক। আর, তাদের প্রবেশাধিকার শাহবাগে নেই। এই মুহূর্তে হায়েনার মতো লুলুপ দৃষ্টি নিয়ে যেসব রাজনীতিবিদ তাকিয়ে আছেন তাদের প্রতি শুধু করুনা নয়, শত সহস্র বছরের জমে থাকা বাঙ্গালির ঘৃণা অর্পিত হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



