শুক্রবার থেকে শাহবাগের আন্দোলনে যোগ দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসে এ কথা জানান।
তিনি বলেন, “আগামীকাল (শুক্রবার) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শাহবাগের আন্দোলনে যোগ দেবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের প্রতিটি শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা রাস্তায় থাকো। শিক্ষায়তনকে শিবির মুক্ত করো। আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার, হোম মিনিস্টার সবাইকে বলবো- ওই রাজাকার আলবদর যাদের ফুটেজ আছে ছবি দেখে তাদের আইনের কাঠগড়ায় আনুন।”
তিনি বলেন, “রাস্তায় আছি, রাস্তায় থাকবো। যুদ্ধাপরাধীদের চূড়ান্তভাবে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত রাস্তায় থাকবো।”
আনোয়ার হোসেন বলেন, “আমরা ফের একাত্তরে ফিরে গেছি । এ চত্বরে নতুন প্রজন্ম সমবেত হয়েছে। এটি আর একটি মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে বাংলাদেশের মানুষ যারা ৪২ বছর ধরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছে তারা অংশ নিয়েছে। এ তরুণ প্রজন্ম তাদেরই প্রতিনিধি। এখানে সমবেত নতুন প্রজন্ম আর একটি মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমরা ‘৭১এ পাক সেনাদের পরাজিত করেছি। এ নতুন প্রজন্ম ’৭১ এর দালালদের প্রতিহত করবে।”
Click This Link
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৩
জেডএম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



