somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘কাদের মোল্লাকে খুন করে ২ মাস জেলে থাকতে চাই’ (ভিন্নধর্মী একটি ঐকিক নিয়মের পথ বের করে এভাবেই ফেস্টুন লিখে লাইনে দাঁড়িয়ে গেছেন তরুণ-তরুণীরা)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘৩৫৫টি খুন ও ধর্ষণ মামলায় যদি ১৪ বছর করে জেল হয় তাহলে একটি খুনের মামলায় হয় প্রায় দুই মাস করে জেল। আমি কাদের মোল্লাকে খুন করে দুই মাস জেলে থাকতে চাই।’
ভিন্নধর্মী একটি ঐকিক নিয়মের পথ বের করে এভাবেই ফেস্টুন লিখে লাইনে দাঁড়িয়ে গেছেন তরুণ-তরুণীরা।
নিজ আগ্রহে তরুণ-তরুণীরা বাড়িতে লেখা ব্যানার-ফেস্টুন হাতে লাইনে দাঁড়িয়ে ‘কাদের মোল্লার ফাঁসি চাই, দিতে হবে দিয়ে দাও’- স্লোগান দিচ্ছেন।
তিন দিন ধরে চলছে শাহবাগের গণআন্দোলন। তরুণরাই সব বয়সী মানুষের এ গণআন্দোলনের কেন্দ্রবিন্দু। তারাই মূলত আন্দোলন শুরু করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ যে তরুণরা দেখেননি তাদের সবার চোখে-মুখে যেন প্রতিবাদের এক ভাষা- গণআন্দোলন। কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় প্রথমে বিষন্ন করলেও এ গণআন্দোলনে নামার পর প্রতিবাদে-প্রতিরোধে জ্বলে ওঠার আগুন ঝরছে এ তরুণদের চোখে-মুখে।
শাহবাগের আওয়াজ মুহূর্তের মধ্যে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সচেতন তরুণ ও সকল শ্রেণী-পেশার মানুষের কাছে পৌঁছে গেছে। ‘প্রজন্ম চত্ত্বর’ নাম ধারণ করা শাহবাগেও থেমে নেই মানুষের আসা।
শিহাব নামের এক তরুণ হাতে লেখা এমনি একটি ফেস্টুন নিয়ে বৃহস্পতিবার আন্দোলনে যোগ দিয়েছেন।
শিহাব জানিয়েছেন, বিদ্যালয়ে যেতে বাবা-মা হিসেব করে টাকা দেন। গণআন্দোলনের কথা শুনে মার কাছ থেকে ১০ টাকা নিয়ে কাগজ আর কলম কিনে পরিবারের সব সদস্যকে বিভিন্ন স্লোগানে লেখা ফেস্টুন লিখে দিয়ে আন্দোলনে আসতে অনেকটা বাধ্য করেছেন তিনি।
শুধু শিহাব নয়, শিহাবের মতো হাজার হাজার তরুণ-তরুণী ও শিশুরা অভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বর্তমানে শাহবাগে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিহ্নিত খুনি-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। মঙ্গলবার এ রায় দেওয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই শুরু হয় গণআন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের এ প্রতিবাদ টানা দু’দিন পেরিয়ে বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সমাবেশ।
Click This Link
‘প্রজন্ম চত্ত্বর’ নাম দিয়ে শাহবাগে চলমান এ গণআন্দোলনে আসা সর্বস্তরের মানুষ ও সংগঠকরা বলছেন, রায় বাতিল করে কাদেরের ফাঁসির রায় না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×