somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, তরুণরা যখন দল-মতের ঊর্ধ্ব উঠে কোনো জাতীয় ইস্যুতে একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, তখন বিজয়ী হয়েই ঘরে ফেরে। জানি, আজ, এই মুহূর্তে তোমরা রাজপথে পথে আছো, এই লেখা পড়ার চেয়ে সেটিই অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবু খুব সংক্ষেপে ইতিহাসের কিছু কথা লিখে রাখি। সময়-সুযোগ হলে পড়ো।
১. ভাষা আন্দোলনের শুরুটা হয়েছিল ১৯৪৮ সালে আর তরুণরাই ছিল এই আন্দোলনের প্রথম উদ্যোক্তা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৫২ সালে এই আন্দোলন চূড়ান্ত পরিণতি পায় এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয় পাকিস্তানি শাষকরা। কার্জন হলের মাত্র কয়েকজন তরুণ ১৯৪৮ সালে যে আন্দোলন শুরু করেছিলেন, চার বছরের মাথায় তা রাষ্ট্রের ভিত কাঁপিয়ে দিয়েছিল, রোপন করেছিল স্বাধীনতার বীজ, আর আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালিত হয় `আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। শুরুটা ছোট আকারের, কিন্তু অর্জনটা বিপুল ও অপরিমেয়।
২. আইয়ুব খানের সামরিক শাসন জারির পর যখন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল, তখন শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে তরুণরা গড়ে তোলে শিক্ষা আন্দোলন। কিন্তু সেটি আর সীমাব্ধ থাকেনি ওখানেই। আন্দোলনের ধারাবাহিকতায় এক পর্যায়ে তারা প্রণয়ন করেন ১১ দফা। এটি পরিণত হয় সামরিক শাসন বিরোধী আন্দোলনে, যা ছাত্রদের ১১ দফার আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করে। এরই মধ্যে বঙ্গবন্ধুর ছয় দফাও প্রণীত হয়। যে কেউ মিলিয়ে দেখলে বুঝতে পারবেন, এই ছয় দফা আর ছাত্রদের ১১ দফার পার্থক্য খুব বেশি নয়। একটি আরেকটির পরিণত রূপ। ছয় দফা আন্দোলন শেষ পর্যন্ত জাতিয়তাবাদি আন্দোলনের রূপ লাভ করে, সায়ত্ত্বশাসনের দাবি জোরদার হয়, এবং ১৯৬৯-এ গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের পতনের মাধ্যমে এটি চূড়ান্ত পরিণতি লাভ করে। মনে রাখা দরকার, এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল `৬২ সালে, তারপর `৬৬ পেরিয়ে `৬৯। শুরুটা করেছিলেন তরুণরা শিক্ষা বিষয়ক দাবিদাওয়া নিয়ে, শেষ পর্যন্তও ছিলেন তরুণরাই, রোপন করেছিলেন স্বাধিকার আন্দোলনের বীজ।
৩. ৬৯-এর ধারাবাহিকতায় আসে `৭১। তারপর এক দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার ইতাহাস, বীরত্বপূর্ণ যুদ্ধ, অপরিমেয় রক্তপাতের ইতিহাস। আর পরিশেষে বিজয়। সেসব কথা লিখতে গেলে সারাজীবনেও এই লেখা শেষ হবে না। এই যুদ্ধেরও মূল চালিকাশক্তি ছিলেন তরুণরাই।
৪. ১৯৯৮০ সামরিক শাসন বিরোধী আন্দোলনও শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। আবারও সেই তরুণদেরকেই দেখা যায় অগ্রণী ভূমিকায়। দীর্ঘ নয় বছরের রক্তক্ষয়ী সেই আন্দোলনকে নস্যাত করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে, আপসকামী নেতারা বারবার বিভ্যান্ত করতে চেয়েছেন, কিন্তু তরুণরা পিছু হটেনি। সামরিক জান্তার পতন ঘটিয়ে বিজয়ী হয়েছে তারাই।
৫. ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের ডাকে সাড়া দিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটির আন্দোলনে বিপুলভাবে ঝাঁপিয়ে পড়ে তরুণরা। নানা কারণে সেটি তখন সাফল্য না পেলেও এই আন্দোলনের মাধ্যমে তরুণদের কাছে একটি বার্তা পৌঁছে যায়। এই দেশকে রাজাকারমুক্ত করতে হবে, কলংকমুক্ত করতে হবে। নানা পর্যায়ে নানা উপায়ে এই আন্দোলন অব্যাহত ছিল। কিন্তু চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথে নামার বিকল্প নেই, এ কথা বুঝে গেছে আজকের তরুণরা। তারা তাই পথে নেমেছে বিপুল সাহস আর দেশপ্রেম নিয়ে।
এই দিন-তারিখ আর সময়ের হিসাবটা দিলাম এটুকু বোঝাতে যে, বিজয় একদিনে আসে না। দীর্ঘ সময় লাগে। তবে আপোসহীন অবস্থান ধরে রাখলে বিজয় অবশ্যসম্ভাবী।
আগেও বলেছি, আবারও বলি : তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়, কলংকমুক্ত হতে চায় - কোনো তরফ থেকে যদি এর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র হয় কিংবা কোনোরকম ছলচাতুরি করা হয় তাহলে এই প্রজন্ম আবার রাজপথে নেমে আসবে। আর এদেশের রাজনীতিবিদদের নিশ্চয়ই অজানা নেই - তরুণরা পথে নামলে কী ঘটতে পারে! ৫২, ৬২, ৬৯, ৭১, ৯০-এর কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। জাতীয় ইস্যুগুলোতে তরুণরা দলমতের ঊর্ধ্বে উঠে একতাবদ্ধ হয়, তাদের যে কোনো সংকল্প শেষ পর্যন্ত সাফল্যই এনে দেয়, এবং তারা কখনো ঘুমিয়ে পড়ে না, পড়েনি - এই কথাটি ক্ষমতাসীন ও বিরোধীদল গুলোকে মনে রাখার অনুরোধ জানাই।
কাদের মোল্লাকে নিয়ে যুদ্ধাপরাধ-ট্রাইব্যুনালের অগ্রণযোগ্য রায়ের বিরুদ্ধে এবং কসাই কাদেরের ফাঁসির দাবিতে তোমরা নেমে এসেছ রাজপথে, তোমাদেরকে তো এটাই মানায়। শাহবাগ এলাকা অবরুদ্ধ করে রেখেছ তারা, রাখবে বলে ঘোষণা দিয়েছ। অভিনন্দন তোমাদের, প্রিয় তরুণ প্রজন্ম। আমি জানি, তোমরাই পারবে এ জাতিকে কলংকমুক্ত করতে। এ দেশে তরুণদের পরাজয়ের ইতিহাস নেই। কেবলই জয়ের ইতিহাস। জয়ী তোমরা হবেই। শুধু কাদের মোল্লা নয়, সবগুলো যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড চাই আমরা। মৃত্যুদণ্ড ছাড়া অন্য যে কোনো রায় অর্থহীন। আর একটা কথা মনে রেখো, বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ো না। আমি, আমরা তোমাদের সঙ্গেই আছি, সর্বদা, সবসময়।
Ahmad_mostafa_kamal
আহমাদ মোস্তফা কামাল/ কথাসাহিত্যিক, প্রাবন্ধিক
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×