এ সংগ্রাম স্বাধীনতার সগ্রাম, মুক্তির সংগ্রাম। যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন এ সংগ্রাম চলবে।
শাহবাগ চত্তরে মহাসমাবেশে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার যে রায় দিয়েছেন এ রায়ে ১৬ কোটি মানুষ ক্ষুব্ধ এবং হতাশ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যুদ্ধাপরাধীদের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আনু মোহাম্মদ বলেছেন, “এ রায় মানি না। আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখে মরতে চাই। শুধু যুদ্ধাপরাধীই না, যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।”
মহাসমাবেশে সংহতি জানাতে এসে আনু মোহাম্মদ আরো বলেন, “সে কারণে আমরা শাহবাগ চত্বরে একত্রিত হয়েছি। একই কারণে সারাদেশে একত্রিত হয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে হবে।”
লেখক সাংবাদিক আনিসুল হক বলেন, তোমরা তরুণেরা হাল ছেড়ো না। ফাঁসি হবেই।
উল্লেখ্য, শুক্রবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলছে মহাসমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন লাখো জনতা। পুরো শাহবাগ যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



