স্বপ্নের হাতে আজ হাতকড়া,
বাস্তব এখানে মুক্ত বিহঙ্গ।
বিজয়ের হাসিতে পুলকিত-শিহরিত;
পুরাতন স্বপ্নেরা কেবল ঘুরপাক খায়,
ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে থাকে পথের পাশেই।
বাস্তবতা অট্টহাসিতে চৌচিড় করে ভয়ংকর কাঁচের দেওয়াল।
স্বপ্নের বীজ বুনতে না বুনতেই বাস্তবতার চারাগাছটি হঠাৎ ডেকে বলে-
"মা, তুমিও চলো"।
আজন্মলালিত স্বপ্নকে লাথি মেরে
ছুটে চলি বাস্তবতার হাত ধরে।
এমন আকুতি তার চোখে;
উপেক্ষা করে কোন নারী- তার স্পর্ধা নেই।
তাইতো বাস্তবতা আরও বেশী আলিঙ্গনে রাখে তার ধরণীকে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



