কলংক বুঝি আজ বড়ই বেয়াড়া,
স্থাবর-অস্থাবর হিসেব না কষেই তোমাকে চাইছে অনিমেষ।
বোতাম সমেত সাজানো জামার হুড খুলে ফেলতে ইচ্ছে করছে এক নিমিষেই ;
এসো, আমি বিহঙ্গী হয়ে বিচরন করি তোমার লোমশ শরীরে ,
তুমি হউ রাজ-হংস ,উর্বরা জমিনে করো অবাধ চাষাবাদ।
কবিকে আর কবিতায় ডুবে থাকতে দিও না,
ছিঁড়ে ফেলো সমস্ত শব্দ বিন্যাস ,
মাত্রা আর ছন্দের গবেষনা না করে থাকো আমাতে নির্বাসনে ।
কাব্যের চরণ দূরে ঠেলে রাখো, ওষ্ঠে তোল সফেদ দু’বাহু –
নিঃসংগ জেগে থাকা এক জোড়া ঠোঁট ।
তোমার বুকে বুদ হয়ে বুনো গন্ধ শুঁকি –
মানবীকে নিয়ে চলো উম্মাতাল উম্মাদনায় ।
প্রলুব্ধ হউ হে পুরুষ, বিশেষজ্ঞ পাঠক হয়ে থেকো না;
অজস্র ভুল বানানে আর কখনো কবিকে খুঁজতে যেও না।
-----------------------------------------------------------------------------
শিল্পে যৌনতার ব্যবহার হয়ে আসছে বহু যুগ আগে থেকেই।তবে পুরুষদের বেলায় যা অবারিত মেয়ে লেখক দের বেলায় অনেকটাই সীমাবদ্ধ আকারে দেখা গেছে ।সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে যাবার শক্তি হয়তো আমার নেই,আমি অতো বড় লেখক নই।তবে এবার পাক্ষিক অনন্যায় যখন গোল টেবিলে আলোচিত হলো ,সাহিত্যে-চলচ্চিত্রে-চিত্র শিল্পে যৌনতা তুলে ধরার প্রয়োজনীয়তা আছে কিনা,তখন খুব করে বলতে ইচ্ছে করছিলো-মানুষের তৃষ্ণা লাগলে জল খাবে সেটা যেমন স্বাভাবিক তেমন শিল্পে যৌনতা থাকবে এটাও খুব স্বাভাবিক।তবে তার মাত্রার চাবি কাঠি থাকাটা খুবি বাঞ্চনীয় যেন তা পর্নে রূপ না নিতে পারে।প্রেম শ্বাশত ,সুন্দর।তা প্রকাশে শরীরের আবেদন খুব বৈঞ্জানিক ভাবেই আসবে।বিশিষ্ঠ ব্যক্তিদের নিয়ে এই চমকপ্রদ আলোচনাটি পড়া যাবে এই ভালোবাসা সংখ্যাতেই ।কাল থেকে বাজারে।
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

