somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদেলা নীলার লাইব্রেরী ।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম কবে কাগজের সাদা পাতায় প্রথম কলম ছুঁয়েছিলাম কেবল কবিতা -গল্প লেখবার জন্য আজ তা স্পষ্ট মনে নেই ।তবে ক্লাশ নাইনে ,আগ্রাবাদ স্কুলে পড়ার সময় দেওয়াল পত্রিকায় খুব লিখতাম ।পত্রিকাতে লেখার শুরুটা গল্প দিয়েই যদিও সবাই আমার নামের সামনে কবি শব্দটা ব্যবহার করেন ।কেন করেন আমি জানিনা ।আমি গল্প লিখতেই বেশী ভালোবাসি ।বেতার বাংলাতে প্রথম গল্পটা ছিল-নীলশাড়ি ।এরপর থেকে দৈনিক প্রথম আলো ,দৈনিক যায় যায় দিন,নয়া দিগন্ত , মানব কন্ঠ ,বাংলাদেশ প্রতিদিন -এমন অনেক পত্রিকার সাহিত্য পাতায় এবং লাইফস্টাইলে লেখা আরম্ভ করলাম ।গল্পের পাশাপাশি মুভি রিভিউ ,ভ্রমণ ,ফিচার এইসব নিয়ে লেখাটা অনেকটা প্রফেশনাল হয়ে গেছে এখন। টেলিভিশন-চলচ্চিত্র ইনস্টিটিউট ,পাক্ষিক অনন্যা ,ক্লাসিক ম্যাগাজিন,পর্যটন বিচিত্রা ,ফুলকুড়ি পত্রিকা ,অন্যধারা ম্যাগাজিন ,জয়তী পত্রিকা এদের সাথে প্রফেশনাল ভাবেই এখন লেখার জায়গাটা তৈরি হয়ে গেছে যদিও আমি যথেষ্ট অলস পকৃতির লেখক ।
গণিত নিয়ে অনেকটা পড়তে বাধ্য হয়েছি ,তবে তা পছন্দের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর হতেই।আমার কেবলি মনে হয়, ওখানে না পড়তে গেলে আমি প্রকৃতির কাছ থেকে শিখতে পারতাম না ।জানতে পারতাম না-প্রকৃতিই মানুষের আসল বন্ধু ।কবিতা লেখার শুরু কিন্তু জাবিতে পড়ার সময়ই।প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেছিল ভাষাচিত্র প্রকাশনী -"ফাগুন ঝরা রোদ্দুর "।প্রচ্ছদ করেছিলেন তৌহিন হাসান ।সেটা ২০১১ সালের কথা ।
প্রতি একুশে বই মেলায় হেঁটে হেঁটে বই পড়ার অভ্যসে আমার অনেক পুরনো ,তখন থেকেই মাথায় পোঁকা ঘুরছিল বই বের করতে হবে ।আর বিভিন্ন ব্লগে লেখার কারনে উৎসাহ আরো দ্বিগুন হয়ে গেল । প্রথম আলো ব্লগ এখন ভ্যানিস হয়ে গেলেও,সামহোয়ার- ইন ব্লগ ,বিডিনিউজ২৪ ব্লগ আর বাংলা মুভি ডাটাবেজ ঠিকই আ্মার লেখাগুলোকে জীবন্ত করে রেখেছে।
পরের বার দ্বৈত কবিতা এবং ছোট গল্প গুচ্ছ নিয়ে বই মেলায় এলো যমুনা প্রকাশনী ।কবিতার বইয়ের নামঃ "নীলপদ্ব " এবং গল্পগুচ্ছ-"রোদ্দুরের গল্প "।এখানে যে কয়টি গল্প আছে তার কেন্দ্রিয় চরিত্র একজন নারী ।এই নারীকে ঘিরেই আবর্তিত হয় এক একটি ঘটনা ।আর সেটাই লিপিবদ্ধ করতে চেয়েছি রোদ্দুরের গল্পে।মেয়েরা কিন্তু ভালোই পড়েছে বইটা যেটা আমি চাচ্ছিলাম ।
তবে বিদ্যা প্রকাশ থেকে ২০১৬ তে প্রকাশিত হয় " চলতি পথের গপ্পো ।" এখানে শহুরে জীবিনের নানা জটিলতা তুলে আনার চেষ্টা করেছি।অনেক জায়গায় লিখেছি -সমাজে পুরুষরাও যে নির্যাতিত হয় স্ত্রী দ্বারা সে কথাও।
মোটের ওপর মানব জীবনের প্রায় সব অধ্যায় ছুঁয়ে যাবার চেষ্টা ছিল শুধু ।
"নিমগ্ন গোধুলি" পুরোদমে প্রেমের কবিতায় ঠাসা ।ইংরেজী অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ রেজা (জাবি) এবং কবি হাসান কামরুল ।এই বইটি পাওয়া যাচ্ছে অন্যধারা প্রকাশনীতে । প্রচ্ছদ করে দিয়েছেন ধ্রুব এষ ।
এবার যে বইটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তা হচ্ছে ভ্রমণের গল্প।এটা কোন গাইট নয় ,যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্যই লেখা ।অনেকের ধারণা এ দেশে দেখার মতোন কোন জায়গাই নেই ।কিন্তু আমার বিশ্বাস ,'পিয়াইন নদীর স্রোতে " বইটি পড়লে বাংলাদেশীদের সেই ধারণা একদম পালটে যাবে ।বইটি মেলায় আনছে জয়তী প্রকাশনী ।

সবার সুবিধার জন্য আমি স্টল নম্বরগুলো দিয়ে দিচ্ছি ।এর বাইরে রকমারিতে অর্ডার করলে সব বই পাওয়া যাবে ।
ভাষাচিত্র প্রকাশনী ঃ ৬১০ ,৬১১ ,চত্বর-১২
বিদ্যা প্রকাশ ঃ ৩৭০ ,৩৭২ চত্বর -৭
জয়তী প্রকাশনী ঃ ৫৭৩,৫৭৪ ,চত্বর -১১
অন্যধারা প্রকাশনী ঃ ৪২৬ ,র‍্যাব ৩ টাওয়ার



একদিন আমি থাকবো না ,কিন্তু বেঁচে থাকুক আমার লেখা ,আমার প্রকাশনী ,আমার বইগুলো ।তাইতো ইথার পাতায় বানিয়ে ফেললাম রোদেলা নীলার লাইব্রেরী ।আমার বই সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন প্লিজ-
view this link
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×