somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্ত্যক্ত করায় অতিষ্ঠ হয়ে সহপাঠীর হাতে সহপাঠী হত্যা....অযথা উত্ত্যক্ত করা কিংবা র‌্যাগিং বন্ধ করা হোক এখনই /:)

২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালের পত্রিকার শেষের পাতায় পড়লাম ঘটনাটি... খারাপ লাগলো তাই ভাবলাম শেয়ার করি... হয়তো চোখ এড়িয়ে গেছে অনেকেরই... কদিন আগে এই পত্রিকাতেই এসেছিলো একটি হত্যাকান্ডের নিউজ, মোটিভ জানা যায়নি। আর আজ বেরোলো হত্যাকারীর ধরা পরার খবর আর নেপথ্যের অনেক কিছু... মর্মান্তিক এক গল্প :(

পটুয়াখালি থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করে ঢাকায় আসে ইকবাল। বাবা গ্রামে ছোটো একটা রিকসা গ্যারেজ চালিয়ে সংসার চালায়, মনে অনেক স্বপ্ন মেধাবী ছেলেটা একদিন অনেক বড় হবে... নটরডেমে ভর্তি হয় ইকবাল, দেশ সেরা মেধাবীদের দলে নাম লিখিয়ে সবার স্বপ্ন সার্থক করার প্রথম ধাপ পেরোয় সে। আরও অনেক নটরডেমিয়ানদের মতোই আরামবাগের একটা মেসে উঠে। গ্রাম থেকে আসা সাধারণ একটা ছেলে, হয়তো কলেজের শহুরে সহপাঠীদের ভীড়ে যেনো একটু ব্যতিক্রম, সোজা বাংলাতেই বলি -- ক্ষ্যাত গাইয়া ভুত একটা.... গ্রাম থেকে শহরে আসা আরো দশটা ছেলের যা হয় তেমনই হলো, কিছু শহুরে ছেলের র‌্যাগিং এর শিকার হলো ইকবাল... এদেরই একজন আজিজুল। গ্রাম থেকে আশার কারণেই হোক কিংবা ক্ষ্যাত ভাবার কারণেই হোক, কলেজে সবার সামনে নিয়মিত ঠাট্টা তামাশার পাত্র হতে থাকে ইকবাল.. নানা অপমান অভিযোগ শুনতে শুনতে এক সময় কলেজের প্রতি বিতৃষ্ণা এসে যায়, কলেজে হয়ে যায় অনিয়মিত। কি করুন গল্প, অনিয়মিত হবার জরিমানার যে টাকা সেটাও নিয়মিত পরিশোধের সামর্থ্য ছিলো না ইকবালের.. দিনের পর দিন উত্ত্যক্তির শিকার হতে হতে পুন্জীভূত রাগ গুলো বিস্ফোরিত হয় একদিন, ইকবালের মনে হয় অনেক হয়েছে আর নয়। বায়তুল মোকাররমের সামনের দোকান থেকে একটা ছুঁরি কিনে যত্ন করে নিজের কাছে লুকিয়ে রাখে সে.. আজিজুলের সাথে সখ্যতা গড়ে তোলে... তারপর একদিন নিজের মেসে ডেকে এনে এতো দিনের অপমানের জবাব চাওয়া অত:পর একের পর এক ছুরিকাঘাতে আজিজুলের সব শাস্তির ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া...

হয়তো এমন হত্যাকান্ডের ঘটনা কমন নয় তবে ইকবালের এই অপমানের প্রহরগুলো কি খুব একটা আনকমন? আমাদের সবার কলেজ জীবনের কথাগুলো একবার মনে করুন, সবারই কাছে এমন কোনো না কোনো এক ইকবালের গল্প আছে। গ্রাম থেকে যারা শহরে আসে এমন সবাইকে ডাকুন, দেখবেন সবারই কমবেশী এমন অভিজ্ঞতা থাকবেই... ইস এভাবে প্রতিনিয়ত কত মেধাবী ঝরে যাচ্ছে কে জানে, কত স্বপ্নের মৃত্যু ঘটছে ইট-পাথরের কঠিন এই শহরে তার হিসাব কে রাখে.. এই এক আজিজুলের করুন পরিনতি হয়েছে, ইকবালের ফাঁসি যদি নাও হয় তবুও জেলের চার দেয়ালের আড়ালে তার জীবন তো শেষই বলা চলে... কি হবে দরিদ্র ঐ বাবা-মা এর স্বপ্নের... যেই স্বপ্নে, যার ভরসায় এতো কষ্ট সেই কষ্টের এমন ফল কিভাবে একজন পিতা কিংবা একজন মা সয়ে নিবে কে জানে... আবারো একজন ইকবাল শহরে আসবে, আবারো কোনো আজিজুলের ঠাট্টা তামাশার পাত্র হবে, কিই আর হবে আবারো কিছু সাধারণ মানুষে দেখা বড় বড় স্বপ্নের মৃত্যু ---- এ আর নতুন কি :(

বিস্তারিত পড়ুন...

Bullying led to killing of Notre Dame student

রাজধানীতে গুলিতে ব্যবসায়ী আর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

উত্ত্যক্ত করার কারণে অতিষ্ট হয়ে সহপাঠীকে খুন করেন ইকবাল


সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৩
২৩টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×