মোরা বাংলাদেশি পোলা মোরা অনন্ত আর শাকিব খানের ছবি দেখমু ??
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সেদিন একটি চাইনিস হোটেলে খাইতে বসেছি তখন আমার এক বন্ধু এসে বলল তুই চাইনিস খাবার খাবি না সব সময় বাংলাদেশি ডাল আর আলু ভত্তা খাবি । আমি বললাম সব সময় একই খাবার খাইতে ভালো লাগে সে বলল না লাগলেও খাইতে হবে প্রয়োজনে জোর করে খাওয়াবো । এই টা কেমন হল । এখন বলা হচ্ছে বিদেশে চ্যানেল বন্ধ করো ও খানে বাংলাদেশি বিজ্ঞাপন দেওয়া যাবে না । কিন্তু এই ভাবে বন্ধ করে কি লাভ ? আপনারা নাটক সিনেমার মান ভালো করুন তবে তো কেউ আর ওই সব চ্যানেল দেখবে না । আপনারা একটা নাটক দেখাবেন ৪০ মিনিট আর বিজ্ঞাপন দিবেন ৫০ মিনিট আর মানুষ সেটা দেখবে ? প্রতিযোগিতা করে বিদেশি চ্যানেলের বন্ধ করুণ । আমার সব দেশের চ্যানেল দেখার অধিকার আছে আমাকে জোর করে আজে বাজে চ্যানেল চাপিয়ে দেওয়া যাবে না । আমি ইংলিশ শিখি BBC CNN দেখে । কাল দেখলাম একজন প্রধান মন্ত্রীকে বলল BBC CNN এরা বাংলাদেশে চালাতে পারবে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবে না । যত সব পাগলের আমদানি । ওরাও তো চাইবে বিজ্ঞাপন দিতে আমাদের সাথে BBC CNN কি এমন সম্পর্ক যে ওরা বিজ্ঞাপন ছাড়া ফ্রী ফ্রী দেখাবে ? star sports , ten sports এই গুলো ছাড়া বাংলাদেশি কয়টা চ্যানেলে আন্তর্জাতিক মানের খেলা দেখা যায় । channel 9 এর ভিডিও কুয়ালিতি যা খারাপ ? Discovery ,national Geography এর মত চ্যানেল কয়টা বাংলাদেশে আছে ? আর একটা কথা বিদেশি তিভিতে বাংলাদেশি বিজ্ঞাপন দেওয়া যাবে না ।বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন কেন দেয় যে দর্শক দেখে তাদের প্রডাক্ট কিনবে ?

আমাদের চ্যানেল যদি কেউ না দেখে তবে টাকা খরচ করে কেন বিজ্ঞাপন দিবে ? এই গুলো বাংলাদেশি শিল্পি পরিচালকদের বুদ্ধি বিদেশি চ্যানেল কোন ব্যাপার না ওদের গুলো দেখতে হবে সাকিব বা অনন্ত জলিলের ছবি দেখ ভালো লাগুক বা না লাগুক । বাংলাদেশি চ্যানেলে কেন বিদেশি সিরিয়াল দেখানো যাবে না ? আমরা আলিফ লায়লা , সিন্দাবাদ , হাতেম তাই দেখিনি ।এদের যদি বিদেশি চ্যানের উপর শুধু আপত্তি থাকতো তবে কখনই বলতো না বাংলাদেশে বিদেশি সিরিয়াল চালান যাবে না । পৃথিবীর সব দেশে ভিন্ন দেশের ভালো চ্যানেল চলে যার ফলে আমরা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারি ।আমরা কিন্তু মনপুরা আয়নাবাজির মত ছবি দেখেছি । কোন কিছু বন্ধ করে কোন কিছুর সমাধান হয়না পারলে প্রতিযোগিতা করুণ ।বিদেশি চ্যানেল এর চেয়ে ভালো কিছু করে দেখান তবে মানুষ দেখবে ।
নয়তো আপনাদের অবস্থাও বি টি ভি এর মত হবে । মানুষ তিভি দেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে ।


সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ
টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।
কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।
এখন উন্নয়নের নতুন...
...বাকিটুকু পড়ুন

৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন