somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন একটু ভিন্ন ভাবে গড়ে তুলি নিজেদের কে

৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোজা এলেই দেখি ধনী লোকদের মধ্যে ইফতারের হিড়িক পরে যায় । নামী দামি রেস্টুরেন্ট এ বিভিন্ন অফার দেখি, আনলিমিটেড ইফতার ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত । একটা মানুষ কি এতো টাকার ইফতার করতে পারে ? সেখানে হয়তো আপনাকে একটু ভিন্ন ভাবে খাবার পরিবেশন করবে । আপনাকে দামি প্লেটে বা দামী গ্লাসে খাবার দিবে । বিভিন্ন রকমের সালাদ সুপ দিবে কাঁটা চামচ দিবে ।কিন্তু এ গুলোয় লাভ কি বলেন । আপনি যখন একদিনের জন্য এই বিলাস বহুল জীবন যাপন করছে তখন হয়তো আপনার আমার কোন ভাই না খেয়ে আছে বা কেউ বিনা চিকিৎসায় ঘরে শুয়ে আছে । এতে কি লাভ ? বিপন্ন কি হচ্ছে না মানবতা ? আপনি যখন এতো টাকা খরচ করে রেস্টুরেন্ট এ বসছেন সেই সময় হয়তো কোন অসহায় মা তার সন্তানের মুখে একটা খেজুরও তুলে দিতে পারছে না । মানুষকে এই অসহায়ত্ব থেকে বের করে আনার কি কোন উপায় নেই ? আমরাই পারি পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে । আমার কাছে যা অতিরিক্ত আছে অন্যের কাছে হয়তো একটাও নেই । আমি কি পারিনা সেটি তাকে দান করতে ? আমারা কিন্তু ইচ্ছে করলেই পারি । একদিনের কয়েকজন লোকের অতিরিক্ত ইফতার খরচ যদি সবার মাঝে বিলিয়েদি তবে অনেক ভালো হয় । আমরা ১৬ কোটি মানুষ সবাই একদিন হয়তো একই ইফতার করি । নিজেদের ভিতর জাগিয়ে তুলি সম্প্রীতির বন্ধন ।


আপনি অন্যের জন্য বসে থেকেন না নিজেকে দিয়েই পরিবর্তন শুরু করুন ।
আসুন আমরা প্রতি রমজানে অন্তত একদিন হলেও প্রতিবেশীদের বাসায় ইফতার পাঠানোর রীতিটা চালু করি। এটা অনেক সুন্দর একটা প্রথা। একটা বাচিঁয়ে রাখি।
.
সবশেষে আরো একটা আবদার। বাংলাদেশে মুসলিম এবং বিধর্মীদের বিবাদ ইদানীং বেশ চরমে উঠেছে।সাম্প্রদায়িক হামলায় প্রতি নিয়ত লক্ষ করছি ।আমরা ভুলে যাই এই দেশ লালন , নজরুল , রবি ঠাকুরের দেশ ।এখানে আজানের সুর ঢাকের শব্দের সাথে যায় মিশে । এখানে কোন ভেদাভেদ থাকতে পারে না । এই দেয়ালটা আসুন পবিত্র রমজানে ভেঙ্গে ফেলি। ভিন্ন ধর্মানুসারী কলিগ-বন্ধু-প্রতিবেশীদের ডেকে একদিন ইফতার করান। তারাও দেখুক আমাদের খোদাভীতি। সারাদিন না খেয়ে থাকা সত্ত্বেও প্লেট ভর্তি ইফতার নিয়ে আমরা বসে থাকি — এই দৃশ‍্য দেখলে দেখবেন তারাও বেশ অনুপ্রাণিত হবে। যুক্তরাজ্যে সাড়া ফেলছে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ইফতার আয়োজন
.
ঢাকা বেশ ব‍্যস্ত নগরী। কাজের চাপেই আমাদের বাহিরে খেতে হয়। অন্তত একটা চেষ্টা করি, একদিন ইফতার থেকে ৫০ টাকা বাঁচিয়ে একটা রিকশাওয়ালাকে দেই। ১ কোটি মানুষের এই শহরে তাইলে প্রায় ৫০ কোটি টাকার খুশি বিলিয়ে দেয়া হবে। ঈদের দিন কারো বাসায় তাইলে আর সেমাইয়ের অভাব হবে না। জয় হোক মানবতা মনুসত্তের ও সংযমের । গড়ে উঠুক সম্ভাবনার বাংলাদেশ ।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৮ রাত ১০:১১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×