প্রিয় মুখ....
রোকেয়া ইসলাম।
আমি ঝুম বৃষ্টিতে ভিজতে ভালোবাসি।
ভালোবাসি প্রকৃতি, জোছনা, ফুল, পাখি।
আমি জোছনা দেখি মনে ভালোবাসার
ঝড় বইয়ে যায় বলে।
প্রকৃতি দেখি তোমাকে নিয়ে
হাজারো স্বপ্ন দেখি বলে।
বৃষ্টিতে ভিজি ঝুমঝুম শব্দের সাথে
আমার আনন্দ গুলি শেয়ার করা যায় বলে।
পাখির গান শুনি মনের লুকানো
কান্না গুলি ভুলে থাকতে পারি বলে।
আমি চোখে কাজল পরি
শুধু তোমাকে ভালোবাসি বলে।
আমার বড্ড ভয় হয়
যদি কখনো তুমি দেখতে না পাও
আমার কান্না আর হাহাকার।
বুঝতে না পারো আমার একাকীত্ব,
আমার পথ চাওয়া, আমার অপেক্ষা।
দেখতে না পাও আমার চোখে কাজল পরা
তোমার জন্য কপালে ছোট্ট টিপ পরা।
জানিনা এমন কখনো হবে কিনা।
তোমার কথা মনে হলে,
আমার দিনযে কাটে না।
রাত গুলি আরও দীর্ঘ মনে হয়।
আমি শুধু জানি...
তোমার অভাবে শুন্য হয়ে যাবে,
আমার এই আনন্দ ময় পৃথিবী।
অর্থহীন হয়ে যাবে এ জীবন।
কষ্ট হবে বেঁচে থাকা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




