মা- তুমি আমায় কথা দাও...
২০ শে মে, ২০১১ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
““আমেরজান খাতুনের চোখে মোটা চশমা। মাথার চুল সব পেকে সাদা। নড়বড়ে দাঁতগুলো সব খসে পড়েছে সেই কবে। স্নেহভরা চোখে বৃদ্ধা তাকিয়ে আছেন ছেলের মুখের পানে। মাথার পক্ক কেশ বলে দিচ্ছে, ছেলের বয়স নেহাত বসে নেই। মা পা রেখেছেন শতবর্ষের দোরগোড়ায়। ছেলেরও প্রবীণদের দলে নাম লেখানোর দেরি নেই খুব। অথচ কি দারুন ভাবে মায়ের কোল ঘেঁষে বসে মাকে জড়িয়ে ধরেছে ছেলে; যেন সেই ছোট্ট ছেলেটি।””এই কথাগুলো ছুটির দিনে ৫৮৬তম সংখ্যার “যে খবর নাড়া দেয়” বিভাগে “মায়ার বাধন” শীর্ষক ইকবাল হোসাইন চৌধুরী-র লেখা।
প্রথমেই লেখককে ধন্যবাদ। কারন লেখাটি শুধু নাড়াই দেয় নি বরং অশ্রুসিক্ত-ও করেছে। সৌভাগ্যবান জনাব নুরু মিয়া যিনি এই বয়সেও মায়ের কোলে মাথা রাখতে পারেন। আর তাই স্মৃতিকাতরতার সাথে আমার ছোট্ট হৃদয়ে সুপ্ত একটি বাসনা জেগে ওঠে। সেটি হল আমিও আমার প্রবীণ বয়সে মাকে আমার কাছে চাই। সৃষ্টিকর্তার নিকট এটি আমার আকুল আবেদন। আর যারা এই মুহূর্তে তাদের মা-কে অবহেলায় রেখেছেন দয়া করে একটি বার নিজের ভুলটি উপলব্ধি করুন। “মা” নামক এই অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। মা- তুমি আমায় কথা দাও, তোমার ছেলের বুড়ো বয়সেও তুমি পাশে থাকবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন