আমার ভাষা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভাষায় মধু ঠাসা
মায়ের হাসা-বোনের হাসা।
আমার ভাষায় আঁছড়ে পরে
শান্ত নদীর ঢেউ
কোন ভাষাটা রক্তে কেনা
বলতে পারিস কেউ?
বাউল ফকির কোন ভাষাতে
সুর তোলে এক তারায়
কোন ভাষাতে দূরের মাঝি
গান গেয়ে তোর মন মাতায়।
কোন ভাষাতে ছোট্ট শিশু
কেঁদে উঠে মায়ের কোলে
কোন ভাষাতে গ্রাম্য মেয়ের
শিউলী মালার বেণী দোলে।
কোন ভাষাটা কাদা মাখা
বৃষ্টি ভেজা রিম ঝিম -ঝিম
কোন ভাষাতে বাবার ধমক
গায়ে কাঁটা, রক্ত হিম-হিম।
কোন ভাষাতে কিচির-মিচির
ভোর আলোয় মোরগ ডাক
কোন ভাষাতে ফেরিওয়ালা
ফেরি কাঁধে দেয় যে হাঁক।
বল না আমায়, কোন ভাষাতে
অচেনা রাখাল বাজায় বাঁশি
কোন ভাষার বিনিময়ে
মা হারিয়েছে যক্ষের ধন ছেলের হাসি।
বলতে পারিস, কোন ভাষার জন্য আজ
কৃষঞ্চচূড়ায় রক্ত রং
দুষ্ট বালিকা কোন ভাষাতে
নাক কুঁচকিয়ে দেখায় ঢং।
সেই ভাষাটা আমার ভাষা
রফিক জাব্বারের স্বপ্ন-আশা
আগলে রাখি বুকের ভিতর
মমতা ঠাসা বাংলা ভাষা।
উৎসর্গঃ যারা বাংগালী হয়েও ইংরেজী কিংবা হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দবোধ করে


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন