somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরবিড

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। বোটানিকাল গার্ডেনের বেঞ্চে বসে ঐকান্তিক ভালোলাগায় আলো-ছায়ার নিরন্তর নৈসর্গিক খেলা দেখি। কোলাহল কি আরোপিত নীরবতার বাইরে অবস্থান করে।

২। “সুন্দর সকাল। আমার কি এক কাপ কফি খাওয়া উচিত নাকি নিজেকে মেরে ফেলবো?” – ক্যামুর উক্তি। আজকাল হাসিমুখেই সেই নিষ্পৃহতাকে অনায়াস দক্ষতায় সকলে আত্মস্থ করতে শিখে যাচ্ছি। প্রক্রিয়াটি ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে এমনটা কেউ বলে থাকলেও তার সাথে তর্কের অবকাশ সামান্যই।

৩। রেসিডেনশিয়াল মডেল স্কুলের পাশ দিয়ে যেতে যেতে রাতেরবেলাকে রহস্যমন্ডিত দেখায়। এই রহস্যের উৎস কোথায়? তখন তো সেই জায়গায় ছিনতাইকারীদেরই দৌরাত্ম্য।

৪। সামাজিক হবার অথর্ব প্রবণতায় দিনে দিনে ক্রমশই অসামাজিক হয়ে উঠছি। সিনিকালও। আয়নায় চোখ পড়ে গেলে নামিয়ে নেই। আর কেউ কি এমন করে ভাবে নিজের সম্পর্কে? ভেবে থাকলে একদিন তার সাথে চা খেতে খেতে বিষয়টি নিয়ে কথা বলতাম।

৫। গুলিস্তানের দুপুরগুলো বড্ড বেশী জীবন্ত। তার অন্তর্গত সমগ্র উষ্ণতা নিয়ে।

৬। তেজগাঁয় আরো একজনকে কুপিয়ে হত্যা। পত্রপত্রিকাগুলো শিরোনামগুলো দিয়েছে যে ‘আরো একজন ব্লগার খুন।’ কি বীভৎস!!!! একটি হত্যাকে জায়েজ করবার কি এক কদর্য প্রচেষ্টা।

৭। সংবেদনশীল মানুষ মাত্রই কি মরবিড হয়ে থাকে? পাকেচক্রে সময়ের ফেরে এই বাস্তবতায় এসে আমরা উপনীত হয়েছি এই সম্ভাব্যতাকে কোনভাবেই উড়িয়ে দেওয়া যায়না। যে যেমনভাবে দেখে থাকে আর কি।

৮। পত্রপত্রিকার পাতায় চোখ বুলাই না অনেকদিন হয়ে গেলো। কম করে হলেও পাঁচ বছর তো হবেই। এই ভেবে স্বস্তিবোধ করি যে বাংলাদেশ সমুদ্রগর্ভে তলিয়ে যায়নি। হয়তো আমরা তলানীতেও মধ্যমসারিরই থেকে যাবো।

৯। সার্কাস সার্কাস। সর্বত্রই পূর্ণাঙ্গ সার্কাস। শোবার ঘর থেকে শুরু করে রাজনীতির ময়দান সবই ভাঁড়ামীর কাছে বিক্রিত। প্রথমটি বিবমিষাকর। দ্বিতীয়টি কৌতুকের জন্ম দিয়ে থাকে। এই জন্মে সৃষ্টির আনন্দমুখর বেদনা অনুপস্থিত।

১০। সাদা ফুলস্কেপ কাগজে অবিরাম কুৎসিত, কদর্য, ছাপার অযোগ্য সব কথা লিখে লিখে পূর্ণ করে দিতে ইচ্ছা করে। ইচ্ছাটা মাঝেমাঝে তীব্র হয়ে উঠে। যখন উপলব্ধি করি ক্রীড়নক হয়ে অক্ষম রাগে ফুঁসতে থাকে ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই যাতে স্বস্তি পেতে পারি।

১১। সায়েন্স ল্যাবের মোড়ে সবসময়ই কেন ব্যস্ততার এই হাস্যকর ভনিতা? কুৎসিত, চরমতম কুৎসিত। আমার অত্যন্ত অপ্রিয় একটি দৃশ্য।

১২। সমগ্র সমাজটিই আপাদমস্তক একটি দুরারোগ্য ব্যাধি হয়ে উঠেছে।

১৩। আমি কেন এসব লিখছি?

১৪। শেষের প্রশ্নটির উত্তর জানিনা।

১৫। আমি আরো অনেক কিছু জানিনা।

১৬। এই কথাটি জানতেও অনেক সময় লাগলো।

১৭। যতোটুকু সময় নষ্ট হলো আসলে জীবনের কাছ থেকে প্রাপ্তিও ততোটুকুই।

১৮। আমি এটা জানি।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×