জানো অরণী,
তোমার নামে একটা ছোট্ট গ্রাম লিখে দিয়েছিলাম।
যে গ্রামটা এখান থেকে অনেক দূরে
যেখানে এখনো বিদ্যুত যায় নি..
মানুষগুলো এখনো সেখানে জোনাক ধরে,
জোনাকের আলোয় বসে সুখের গল্প বলে।
যেখানে পিতা তার মেয়ের জন্য
একটা লাল ফিতা কিনে আনে আর
মেয়ে সেটা নারিকেল তেলে চুবানো মাথায়
সানন্দে পড়ে নেয়।
অরণী, শুনছো তো??
তোমার নামে লেখা ঐ গ্রামটা আর নেই।
গ্রামে এখন অজস্র মৃত আত্মার বসবাস।
যারা ছিঁড়ে খায় মানুষের স্বপ্নগুলো।
ছেলেকে কেড়ে নেয় মায়ের কোল থেকে....
ভালবাসা কে বন্দী করে কাঁচের বয়ামে।
সেখানে জোনাকিগুলো আর আলো দেয় না।
অরণী, জানো আমার না খুব কষ্ট হচ্ছে..
নাহ...গ্রামটার জন্য নয়।
তোমার নামে লিখা প্রতিজ্ঞার জন্য।
মৃত আত্মারা আজ আমার মনের ভিতর।
আমার স্বপ্নগুলো খুন হচ্ছে একের পর এক।
তোমার স্মৃতিগুলো মুছে দিচ্ছে ওরা ।
তাড়িয়ে দিচ্ছে তোমাকে...
আমার থেকে অনেক অনেক দূরে।
অথচ অরণী...
মাঝ দুপুরে কিংবা এই মধ্যরাতে
কথা ছিল হারিয়ে যাবার একসাথে........
আমাদের সেই ভালবাসার গ্রামে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




