নীলাঞ্জনা,
আমি ফিরেছি তোমার কাছে অবশেষে-
ফিরেছি শত সহস্র আলোক বর্ষ পেরিয়ে,
নক্ষত্রের রাতগুলোতে তোমায় ভেবে।
আমি ফিরেছি ফের বন্দী হতে
তোমার হাতের মুঠোয়,
তোমার ঐ বাঁকা হাসির মন্ত্রে
নিজেকে আরো একবার জীবিত করতে।
তোমার চোখের উষ্ণ জলে ভিজিয়ে নিতে,
আমার ভুলে ভরা গল্পের নায়িকা করতে,
স্রেফ চোখের চাহনিতে নিজেকে আরো একবার খুন করতে....
আমি ফিরেছি নীলাঞ্জনা।
অবশেষে ফিরেছি তোমার কাছেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




