somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''খাবার টেবিলের গল্প, যেখানে একটি পরিবারের সব সদস্য থাকবে''

২৪ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা টাইম মেশিন যদি পেতাম। তবে আমি ২০১০ সালের ১৫ জানুয়ারীর আগের যেকোন এক-রাতের ১০টায় ফিরে যেতাম।


রাত ৯টার পর, আমরা যে যার কক্ষ থেকে ড্রইং রুমে এসে হাজির হতাম।


আম্মু বিছানায় শুয়ে আছে। ছোট বোন নাহিদা পড়ার টেবিলে বই নিয়ে বসে আছে। ছোট ভাইয়া জীবনানন্দ দাশের একটা কবিতার বই নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মেঝো ভাইয়া আর বড় ভাইয়া বাহির থেকে এই মাত্র ঘরে ঢুকে একই কক্ষে বসল। আমি আম্মুর পাশে বা পড়ার টেবিলে একাউন্টিংএর বইটা হাতে নিয়ে বসে আছি।


যদিও আমাদের কেউ বইয়ের দিকে, কেউ শুয়ে আছে, কেউ বা এই মাত্র বাসায় এসে ঢুকল। কিন্তু সবার চোখ ঐ টেলিভিশনের পর্দার দিকে।


এই মাত্র বাংলা নাটক শেষ হয়েছে। এখন রাত দশটার খবর শুরু হবে। আম্মু বিছানা থেকে উঠে গিয়ে খাবার টেবিলে খাবার সাজাতে গেলেন।


বিড়ালটার ম্যাও ম্যাও আওয়াজ বাহির থেকে শুনা যাচ্ছে। আমরা বুঝতে পারছি, আব্বু আসতেছেন। সবাই একটু নড়ে চড়ে বসলাম। আব্বু ঘরে ঢুকে বাংলা পত্রিকাটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেলেন। আমরা সবাই পত্রিকা পড়ায় মগ্ন!


আম্মু ডাকলেন, খাবার রেডি।


সবাই মিলে খেতে বসতাম। একটা পুরো পরিবার এই একটা সময় আমরা একসাথ হইতাম। খাবার টেবিলে বসেই আমাদের বেশ কিছুক্ষণ গল্প চলত। খাওয়া শেষেও আমরা অনেক সময় বসে আড্ডা দিতাম। ঘুমাতে যেতে প্রায় রাত ১২টা - ১টা বেজে যেত।


আব্বু,
আমরা কি আর কখনও কোনদিনও রাত দশটার ঐ খাবার টেবিলের গল্পটা খুঁজে পাবো না? যেখানে তুমি থাকবে, আম্মু থাকবে, নাহিদা থাকবে, আমরা ৪ ভাই থাকব। থাকব, আমরা সবাই একসাথে থাকব। আমরা কি আবার আর একটা রাতের জন্য হলেও একসাথে একই টেবিলে বসে আড্ডা দিতে পারব না?

আমার যে বড্ড ইচ্ছে করে।

বন্ধুর জীবন থেকে নেয়া গল্প ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×