বৃষ্টিময় একটা দিন চলে গেল । খারাপ ছিলো না আজকের দিনটা। অনেক গরম ছিলো গত কয়েক দিন ।
তবে সত্যি কথা বলতে কি আমাদের ঢাকাবাসিদের জন্য বৃষ্টির একটা বিরূপ প্রভাবও লক্ষ্য করা যায় বৃষ্টি শেষ হলেই ।
খুব অল্পতেই রাস্তায় বৃষ্টি পানি জমে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটায় । ঢাকা শহরের ড্রানেজ ব্যবস্থা যে খুব খারাপ সেটা সবাই কম বেশি জানে ।
তারপরও একটা নগরীতে ভালো পানিনিস্কাশন এর ব্যবস্থা থাকার বিশাল জরুরী ।
আমাদের সরকার গুলো কোন কালেই এই দিকে তেমন নজর দেয় না ।
আসলে আমি এখনো মনে করি যে আমাদের ঢাকা শহর টা আবার ভেঙ্গে চুরে সঠিক পরিকল্পনায় নির্মাণ করার সময় শেষ হয়ে যায় নি ।
সবকিছু আবার আমাদের নতুন করে শুরু করার দরকার হয়ে পড়েছে ।
এর জন্য আমাদের দরকার ভালো সরকার ব্যবস্থা ।
ফেসবুক এ যেকেউ আমাকে ফলো করতে পারেন Ronykhan Ron
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



