ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীকে ‘গুম’ করার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ‘গুমের রাজনীতি’ বিএনপিই শুরু করেছে।
বৃহস্পতিবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “গুমের রাজনীতি তারাই শুরু করেছে। আমরা গুমের রাজনীতি করি না। তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস গত মঙ্গলবার মধ্যরাত থেকে ‘নিখোঁজ’ বলে থানা ও আদালতে অভিযোগ করেছে তার পরিবার।
এরপর একদিন পেরিয়ে গেলেও পুলিশ তার কোনো খোঁজ দিতে না পারায় বিএনপি অভিযোগ করেছে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ইলিয়াসকে ‘গুম’ করেছে।
ইলিয়াস আলীকে ‘র্যাবের লোকরা তুলে নিয়ে গেছে’ বলেও বুধবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
দৃশ্যতঃ এর জবাবে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “আপনারা তাদের ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা তাদের মানবাধিকার ট্রেনিং দিচ্ছি। আপনাদের সৃষ্টি আপনাদেরই খাবে
ওই সরকারের সময়েই ২০০৪ সালে ‘এলিট ফোর্স’ র্যাব গঠিত হয়, যে সংস্থার বিরুদ্ধে পরবর্তীতে ‘ক্রসফায়ারের’ নামে ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ওঠে। এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ব্যাপক সমালোচনার মুখে বর্তমান সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ‘মানবাধিকার বিষয়ে’ প্রশিক্ষণ দেওয়া হয় র্যাব সদস্যদের।
বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে তিনি বলেন, “ওদের চরিত্র হলো, নিজেরা অঘটন ঘটাবে। আর যা হবে- তার দোষ চাপাবে আওয়ামী লীগের ওপরে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কথা কি সন্ত্রাসীদের কে উৎসাহ দিচ্ছেনা?এই কি তার মানবাধিকার শিক্ষা দেয়ার নমুনা?এটা কি প্রতিহিংসার রাজনীতি নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



