somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে তাহলে যুদ্ধাপরাধের বিচার ভুন্ডুল হয়ে যাবে?

২৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কারণে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে কয়টি মামলার শুনানি ছিল, তার সবগুলোই মুলতবি হয়েছে।

রোববার বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম টাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপন এবং মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক ছিল।

বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন দ্বিতীয় ট্রাইব্যুনালে আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।

তবে আসামি সালাউদ্দিন ও নিজামীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়নি এবং হাজির হননি জামিনে থাকা আলীমও। এরপর ট্রাইব্যুনাল নির্ধারিত শুনানি আগামী ৩ মে পর্যন্ত মুলতবি করেন।

সকালে দ্বিতীয় ট্রাইব্যুনালে আলীমের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, হরতালের কারণে মহাখালীতে সংঘর্ষ হওয়ায় সেখান থেকে ট্রাইব্যুনালে আসতে পারেননি তার মক্কেল।

তবে প্রসিকিউশন বিভাগ এর বিরোধিতা করে আলীমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

প্র্রসিকিউটর রানা দাসগুপ্ত বলেন, “একজন ব্যক্তির জন্য গত কয়েকদিন এ হরতাল হচ্ছে। এর শেষ হবে কবে, তাও আমরা জানি না। পুলিশের কাস্টডিতে থাকলে তাকে (আলীম) ট্রাইব্যুালে আনতে কোনো সমস্যা হবে না।”

আলীম জামিনে থাকলেও বন্দি সালাউদ্দিন কাদের ও মতিউর রহমানকে রোববার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করেনি পুলিশ।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে প্রাথমিক বক্তব্য উপস্থাপনের জন্য প্রস্তুত ছিল প্রসিকিউশন বিভাগ।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম নিজে প্রস্তুত থাকার কথা জানালেও সালাউদ্দিনের পাশাপাশি অনুপস্থিত ছিলেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামীর আমির নিজামীরও আইনজীবী। ফলে ওই মামলার শুনানিও পিছিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএ/এমআই/১২৪৬ ঘ.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×