somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়েট ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলমান ধর্মঘটে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলানিউজটোয়েন্টিফোর.কম:
ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলমান ধর্মঘটে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বুয়েটের চলমান অচলাবস্থা নিয়ে জনস্বার্থে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করেন।

এছাড়াও কেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে না তাও জানতে চান আদালত।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ভিসি ও প্রো-ভিসি, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক এবং বুয়েটকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার বুয়েটে অনির্ধারিত ছুটি, চলমান ধর্মঘট, ৩ দিনের মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ দিন বন্ধের ঘোষণা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ৭ দিনের মধ্যে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বুয়েটের ভিসি ও প্রোভিসির কার্যকমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

সোমবার এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

আজ মঙ্গলবার শুনানির শুরুতে রিটকারী ড. ইউনুস আলী আকন্দ আদালতে বলেন, ‘স্টুডেন্টরা প্ল্যাকার্ড বহন করছে।’ আদালত বলেন, ‘বুয়েট বন্ধ থাকলে তো তারা প্ল্যাকার্ড বহন করবে।’

ড. ইউনুস আলী আকন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী সংকট নিরসনে ভিসি ও প্রোভিসিকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তারা সংকট নিরসন না করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেন। আর শিক্ষামন্ত্রী বিব্রত হয়েছেন। এটা জাতীয় ইস্যু।’

এ সময় আদালত বলেন, ‘সরকার কোনো উদ্যোগ নিয়েছে?’ জবাবে ইউনুস আলী বলেন, ‘না।’

এরপর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘রোজার কারণে বুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সংকট নিরসনে আলোচনা চলছে। আন্দোলনকারীরা ৬ আগস্ট পর্যন্ত তাদের পদত্যাগে বিষয়টি স্থগিত করেছেন।’

শুনানির এক পর্যায়ে আবেদনকারী ভর্তি পরীক্ষার বিষয়টি উল্লেখ করলে আদালত বলেন, ‘বুয়েট পরিস্থিতি শান্ত না থাকলে পরীক্ষা হবে কিভাবে। আগে শান্ত হোক, পরে পরীক্ষা হবে।’

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×