শাহবাগের বিক্ষুব্ধ জনতা ,রাজপথে আন্দোলনরত শিবির নেতা কর্মীরা উভয়ের ক্ষোভ এক জায়গায়,ট্রাইবু্নালের রায়ে অসন্তুষ্টি।
বুধবার আইন প্রতিমন্ত্রি বললেন,আগে থেকে সোচ্ছার হলে রায় অন্যরকম হতে পারত।বিষয়টি বিচার ব্যবস্থাকে ,রায়ের গ্রহনযোগ্যতাকে প্রশ্নবোধক করে দিল,তার মানে আন্দোলনের মাত্রা দেখে রায় নির্ধারিত হবে।তাহলে শাহবাগ থেকে লাগাতার হরতাল ঘোষনা দিলে ফাসির রায় হবে. এবং শিবির কঠিন কর্মসূচী দিয়ে পুলিশ পিঠালে রায় হালকা হবে। তার মানে বিচার কার হচ্ছে? বিচারক কি আইন প্রতিমন্ত্রি বা স্বরাস্ট্রমন্ত্রি ? সত্যিই সেলুকাস! লোক দেখানো বিচার গ্রহনযোগ্যতা কি?
এ বিচারে কোন পক্ষই যেহেতু খুশী নয়,তাহলে বিচার হচ্ছে কাকে খুশী করার জন্য?
তবে শাহবাগ স্কয়ার এবং তাহরীর স্কয়ার ্এর মধ্যে পার্থক্য আছে _ তাহরীর স্কয়ারে ছিল সরকার বিরোধীরা,শাহবাগ স্কয়ার সরকার পন্থী ,জোটের নেতাকর্মীরা,পুলিশি হামলার ভয় তাদের করতে হচ্ছেনা। এর সফলতা আশা করা বৃথা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



