
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব মুহূর্তের মৃত্যুকে
দেখি আমার
সমবেত আত্ম-অংশেরা এক-একটি মশাল হ’য়ে
দারুণ সব দাবি নিয়ে জ্বলছে
তারপর ধীরে..
সন্তর্পণে
একটি সংঘাত অনিবার্য হয়
(আত্ম-সংঘাত/ভাঙনের মুখ)
ভাঙনের মুখ
ঋতো আহমেদ
প্রকাশক : জিবলু রহমান।
প্রকাশনা : শ্রীহট্ট প্রকাশ, দড়িয়াপাড়া, সিলেট।
প্রকাশকাল : মে, ২০১৮।
বিনিময় : ১৩৫ টাকা।
বিভিন্ন সময়ে সামু-তে পোস্ট করা কিছু কবিতার সমন্বয়ে প্রকাশিত এই বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন-
০১৭১১১৫৪৬৮২
০১৭০১৩৫৪৭৮৪
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



