নিজের স্বার্থ সবাই খুব ভাল বুঝি। ক্ষমতার জন্য সবাই অপেক্ষা করে। ক্ষমতায় এলে গতকাল ব্রীজের তলা দখল, আজ বাসষ্ট্যান্ট দখল, ছাত্র হলে হল দখল নইলে ভাংচুর করে চানাচুর। আমি কোন দলকে বলছি না। আমি চাই দেশ আমার। সবার আগে আমার দেশ মানে আমার মা। আমার মায়ের বুকের দুধ খেয়ে আমরা মায়ের পাচায় লাথি মারি। এই যে, এত ধংস, আগুন, ভাংচুর, আহত, নিহত এসব কি? ...? আমরা কি পারি না আমাদের দেশটা আমাদের নিজ পরিবারের মত করে দেখতে। আমরা তো আমাদের নিজ পরিবারের ধংস চাই না। মা-বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ে, শ্বশুর-শ্বাশরীকে নিয়ে তো আমাদের পরিবার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচীবগণ, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ছাত্র-ছাত্রী সকলকে নিয়ে আমরা তো একটা পরিবার ভাবতে পারি। দেশের ক্ষতি আর কত এই দুহাত দিয়ে করি? দেখেন আমরা প্রতিদিন দেশের যতটা উন্নয়ন করিতেছি আর কতটা দেশের ক্ষতি করিতেছি।
ভুল হলে চাই সংষোধনী মন্তব্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


