somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুরীর বিয়া: আবু সায়িদ রুপিন ( সিলেটী রম্য কবিতা)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ যদি কোন শব্দ না বুঝেন তাহলে জিজ্ঞেস করতে ভুলবেননা,আমি যদ্দুর জানি বলে দিব।

মাজন বাড়ির মাইজম চাচার
হেষের তরফা ফুরী,
কুব কুলীনোর কইন্যা তাই
নাম অইলোগি নুরী।
ফাতলা চিতলা মুখর গড়ন
খমরো ফরে চুল,
হাসির লগে দুই গালো তাইর
আপনে পরে টোল।
এন্ডার লাখান চৌখ দুইওটা
নাখ অবিকল ছুরি,
বাইর দিলাইসে সখাল সখাল
বয়স হেবে কুড়ি।
কতা বার্তা কুব শালিনোর
ফর্দা নিসি তাই,
মনর ভিতর শানদিমাখ
এক্কেবারে নাই।
গত বছর মেট্রিক দিচে
আই এ ফরে এবার,
আমি জানি তাইর ফিছেদি
দিছি খতো লেবার।
কুয়াই থাইক্কা মান্দা উকিল
বিয়ার মাত আনছে তাইর,
আমার হার্টো দিরিম দিরিম
জানো লইছে মাইর।
ফাত লইয়া হুনরাম আমি
দুয়ারো ছিপাত বইয়া,
দামান আইসে দুবাই তাকি
বিয়ার ছরন্দাল লইয়া।
তিন মাসোর ছুটি পাইছে
নয়া লাগাইল এখামা,
আমার লবিং ফস্টে গেছে
কারন আমি বে-খামা।
হুনছি আরো বাড়িত বুলে
দেরিয়া বেশী থাকতো নায়,
খইন্যা যদি ছয়েজ লাগে
কুনতা দেওয়া লাগতো নায়।
ইখান হুনার ফরে আমার
গলা হুকাই কাঠ,
নির্ঘাত আমি রান আউট
অইনা জতই লাট।
চিন্তা করি যা করার
খরতাম অইবো আইজ,
হালারফুত উকিলরে
কেমনে করি সাইজ।
খেউ যাতে টের না পায়
অলা গেলাম বারে,
তার হাতর ছাত্তি লইয়া
বানা দিলাম তারে।
খইলাম তারে উকলাতি তোর
অনকু দিমু বারখরিয়া,
ইনো যে তুই কইন্যা পাইছত
দামানরে দিস না খরিয়া।
সুক্কুর বারে তারিখ দিসস
এক ফাও তুই লরবেনা,
কোন রখম চালাকি ও
আমার লগে করবেনা।
দামান লইয়্যা কইন্যা দেখতো
ফালাই দিছে ডেইট,
ছাছায় কালি ফতমুকা ছাইন
করের কেনে লেইট।
সুক্কুর গেছে শনি গেছে
গেছে ফরু কাইল,
উকিল হালায় মাগনা হুনের
ছাছার মুখোর গাইল।
গাইল দেরা তাইন হুনিয়া আমি
ভাইল এ কই ও ছাছা,
উকিল হকলে জিতা মাতঐন
আধাও নায় আছা।
খইবো দেকবায় নৌশার বাড়ি
ফুকইর আছে দুতালা,
এমন নগদ মাতবো কিতা
বানাইলিবো উতালা।
কইবো আরো জামাইর ঘরোর
চালোর উপ্রে ইট,
ছেপ ফালাইবায় হেনো তুমি
দেখইয়া মুরগির বিট।
মাতোর ফাখো ছাছায় খরা
ব বেটাবে ঘরো,
বইতাম কিতা উকিলনি আয়
আমিও আছি ফরো।
তাইনর কথায় ঘরো গেলাম
মন তো আমার বারে,
ইতা যদি হুনইন ছাছায়
রাখবানি আমারে।
খইবা ফুয়া নিমখ হারাম
আমার বাড়ি আইয়্যা,
হখলে করছইন মায়া তারে
হানোখ ভাঙছে খাইয়া।
নুরীর খানো গেলে ইতা
ভুল বুঝতোও ফারে,
বুঝউকদে ভুল করছি ইতা
ফাইবার লাগি তারে।
আখতা ছাছা গর হামাই
ফাইঞ্জাবি দেইন গাত,
আমারে খইন আয়ছাই লগে
উকিলর ভাঙমু দাত।
আমি অখন করি কিতা
কেমনে দিতাম বুঝ,
ছাছারে কই আপনে তাখঐন
আমি লইরাম খুঝ।
বাজার তাকি ঘুরাই ঘারাই
ছাছারে দেই ডাক,
ছাছায় কইরা উবা বেটা
একজারাতা রাখ।
গামছা ফেছাই গলার মাঝে
ঘর তাকি তাইন বার হইয়া,
কইলাম আমি বানাইল কথা
উছরা তাকি খারঐয়া।
খে বুলে বা বাদ গাইছে
অলা অলা দামানরে,
নুরীয়ে বুলে চিঠি লেখে
উতরো বারির জামালরে।
অখান উইন্যা দুবাই ওয়ালা
খরতোনায় আর খেশি,
আরো রাজ্জির বাজে কথা
হুনার কামনাই বেশি।
উকিলর কোন দুষনায়রেবা
আর না বেটা ডরাইয়্যা,
দামানরে কে বিগরাইলিছে
ইতা- ইতা ফরাইয়া।
ফানিত ফরছে আমিনিরে
বাদ গাউগদে দুশমনে,
"নুরীর বিয়া" তর লগেই
কইলা ছাছায় খুশ মনে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×