somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের মুক্তিযুদ্ধ :আমাদের সিনেমা

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এদেশে খুবই কম সিনেমা নির্মাণ করা হয়েছে, হাতে গোনা যে কয়টা হয়েছে তার মধ্যে পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা বলা যায় খুব অল্প কয়েকটাকে। তবে অন্যান্য যেকোনো সাবজেক্টের উপর নির্মিত সিনেমার চেয়ে মুক্তিযুদ্ধের উপর নির্মিত সিনেমা গুলো অনেক বেশী মান সম্মত, এমনকি সর্বকালের সেরা বাংলা সিনেমার তালিকা করা হলে অনায়াসে বেশ কয়েকটা মুক্তিযুদ্ধের সিনেমা সেখানে স্থান করে নেবে।

খুব আক্ষেপের বিষয় হলো যে এদেশে শত শত চলচ্চিত্র পরিচালক থাকলেও মুক্তিযুদ্ধের উপর সিনেমা নির্মাণে আগ্রহ দেখিয়েছেন খুব কমই।চাষী নজরুল,হুমায়ুন আহমেদ,নাসির উদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলামরাই "প্রায়" অর্ধেক সিনেমা নির্মান করেছেন, আর বাকিরা বাকি অর্ধেক. ট্যালেন্টের অভাব না সাহসের অভাব তার উত্তর আপনারা দেবেন (বাজেট কোন অজুহাত হতে পারেনা)।হ্যা মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে সাহস লাগে তাইতো ৭৫ থেকে ৯৩ পর্যন্ত (১৭ বছর) মুক্তিযুদ্ধের উপর কোন পূর্ণাঙ্গ সিনেমা হয়নি। অথচ মুক্তিযুদ্ধের উপর নির্মাণের জন্য অসংখ্য উঁচুমানের প্লট রয়েছে। অপারেশন জ্যাকপট,বঙ্গবন্ধু,খালেদ মোশাররফ,মতিউর রহমান।জাত পরিচালকের হাতে পড়লে এগুলা দিয়ে মাস্টারপিস বানানো যায়।

উইকিপিডিয়ার সাহায্যে নিচে (মুক্তির সন ক্রমানুযায়ী) মুক্তিযুদ্ধের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের তালিকা দিলাম,কোন সিনেমা মিসিং হলে জানাবেন, এড করে দেওয়া হবে। ভূলের জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

এগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটা??
আমার 'হাঙর নদী গ্রেনেড '

১.ওরা ১১ জন (১৯৭২)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

২.অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী (১৯৭২)
পরিচালক:সূভাস দত্ত

৩.রক্তাক্ত বাংলা (১৯৭২)
পরিচালকঃমমতাজ আলী

৪.আবার তোরা মানুষ হ(১৯৭৩)
পরিচালক: খান আতাউর রহমান

৫.ধীরে বহে মেঘনা (১৯৭৩)
পরিচালক: আলমগীর কবির

৬.মেঘের অনেক রঙ (১৯৭৪)
পরিচালকঃ হারুনর রশীদ

৭.আলোর মিছিল (১৯৭৪)
পরিচালক: নারায়ণ ঘোষ মিতা

৮.সূর্যগ্রহণ (১৯৭৬)
পরিচালকঃআব্দুস সামাদ

৯.একাত্তরের যীশু (১৯৯৩)
পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ

১০.আগুনের পরশমণি (১৯৯৪)
পরিচালক :হুমায়ুন আহমেদ


১১. নদীর নাম মধুমতী (১৯৯৫)
পরিচালক: তানভীর মোকাম্মেল

১২.হাঙর নদী গ্রেনেড(১৯৯৭)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

১৩.মুক্তির কথা (১৯৯৯)
পরিচালক: তারেক মাসুদ,
ক্যাথরিন মাসুদ

১৪.উত্তরের খেপ (২০০০)
পরিচালক: শাহজাহান চৌধুরী

১৫.মাটির ময়না (২০০২)
পরিচালক: তারেক মাসুদ

১৬.শ্যামল ছায়া (২০০৪)
পরিচালক: হুমায়ূন আহমেদ

১৭. জয়যাত্রা (২০০৪)
পরিচালক:তৌকির আহমেদ

১৮.মেঘের পরে মেঘ (২০০৪)
পরিচালক: চাষী নজরুল ইসলাম

১৯.খেলাঘর (২০০৬)
পরিচালক:মোরশেদুল ইসলাম

২০.অস্তিত্বে আমার দেশ (২০০৭)
পরিচালক :খিজির হায়াত খান

২১.আমার বন্ধু রাশেদ (২০১১)
পরিচালক: মোরশেদুল ইসলাম

২২.গেরিলা (২০১১)
পরিচালক: নাসির উদ্দীন ইউসুফ

২৩.মেহেরজান (২০১১)
পরিচালকঃ রুবাইয়াত হোসেন

২৪.জীবনঢুলী (২০১৪)
পরিচালক:তানভীর মোকাম্মেল

২৫.অনিল বাগচীর একদিন(২০১৫)
পরিচালক:মোরশেদুল ইসলাম

২৬. ভুবন মাঝি (২০১৭)
পরিচালক: ফাখরুল আরেফিন খান
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×