somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Extraction (২০২০) মুভি রিভিউ

২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Extraction (2020)
Imdb: 7.2
Rotten tomatoes: 64%
Personal: 6
(কিছু অশ্লীল গালি আর হালকা স্পয়লার আছে)

এটা একটা টিপিক্যাল নেটফ্লিক্স মুভি, "Polar" বা "Triple Frontier" এর মতই সর্বসাধারণের জন্য উপভোগ্য করে বানানো হয়েছে, এখানে আর্ট, মেসেজ ইত্যাদি খুঁজলে ভুল হবে। এটা হচ্ছে সেইসব মুভির মতো, যতক্ষণ দেখবেন উপভোগ করবেন ভালো লাগবে, দেখার পরে ভুলে যাবেন, কিন্তু দ্বিতীয়বার দেখার আগ্রহ পাবেন না।

ভালো লাগা বলতে সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে, এক শটে নেওয়া কিছু লম্বা ফাইট সিন ভালো লেগেছে, একশন সিনগুলো যথাসম্ভব "রিয়েলিস্টিক" রাখার চেষ্টা করা হয়েছে। রনদীপ হুদা আর ক্রিস হেমসওর্থের অভিনয় ভালো লেগেছে।

আর নেগেটিভ দিক বলতে গেলে প্রথমেই কিছু চরিত্রের বাংলা শ্রুতিকটু লেগেছে, জঘন্য সব উচ্চারণ। পশ্চিমবঙ্গের বাংলা আর বাংলাদেশের বাংলার মধ্যে যে পার্থক্য আছে তা উনারা বুঝেননি। যেমন এক টোকাই'র একটা ডায়লগ ছিলো "বোকাচোদা আমার মেশিন নিতে চায়", আমাদের দেশের টোকাইরা "বোকাচোদা" সাধারণত ব্যাবহার করেনা। এটা পশ্চিমবঙ্গীয় গালি, আমাদের দেশের টোকাইরা বরং "মাদারচোদ" বা "খানকির পোলা" এগুলোর ব্যাবহার বেশী পছন্দ করে।
আংগুল কাটা জগলুর বাংলা শুনে মনে হলো বিহারি, বিহারিরা এরকম বাংলা বলে, ঢাকায় এরকম বিহারি টোকাই আছে কি-না জানা নাই,তবে ছেলেটার অভিনয় ভালো (যতক্ষন না মুখ খুলে)।

আসিফ নামে যে ড্রাগ লর্ড দেখলাম উনার অভিনয় বা বাংলা কোনটাই পছন্দ হয়নি৷ এই চরিত্রে উনারে এক্কেবারে মানায়নি, যেমন ভালো লাগেনাই অভি মহাজনরেও। বাচ্চাটারে কেউ বলে দেওয়া উচিত ছিলো যে, এটা থিয়েটার না রে বাবা এটা সিনেমার সেট, তার অভিনয় অতি নাটকীয় মনে হয়েছে।

কাস্টিং ডিরেক্টর টাকা হালাল করে নেয়নাই।

স্টোরি ভালো, কিন্তু স্ক্রিনপ্লে তার তুলনায় নিম্নমানের। উদাহরণ স্বরূপ বলা যায় শেষ দিকে যখন টেইলরের গুলি লাগে তখন অভি'র কান্না এবং তার দিকে ছুটে যাওয়া অতি আবেগি মনে হয়েছে, কারন তার আর টেইলরের মাঝে কেমিস্ট্রি এতো গভীর ছিলোনা যে তার এভাবে কান্না করা মানায়, উভয়ের স্ক্রিনটাইম শুধুমাত্র একশন সিনে ভরা, কেমিস্টি বিল্ডআপের যথেষ্ট সময়ই মেলেনি,আর মিললেও তা কাজে লাগানো যায়নি বলে মনে হয়েছে।

মুভির গল্প ঢাকার হলেও শুটিং হয়েছে ভারতে, এটাকে ঢাকা বানাতে যেয়ে ব্যাকগ্রাউন্ডে (ভুল বানানে ভর্তি) বাংলা সাইনবোর্ড, সবুজ কালারের সিএনজি সহ ঢাকার রাস্তার নানাবিধ এলিমেন্ট আনার চেষ্টা মোটামুটি সফল বলা যায়।

এছাড়া ধাওয়া খেয়ে মানুষের ঘরে ঢুকার পরে সেখানে ব্যাকগ্রাউন্ডে পুরাতন হিন্দি মিউজিক, কিংবা চুলার উপর রাখা বাসনকোসন (বাংলাদেশে পরিবারে এধরনের হাড়িপাতিল ব্যাবহার করেনা) কিংবা কুকুরের আওয়াজ (শহরের নিম্নমধ্যবিত্ত ফ্যামিলিতে সাধারণতকুকুর পালে না) এগুলা বাংলাদেশের সাথে যায়না৷ অন্তত এগুলো কমন না৷ তবে বাংলাদেশী বা বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই এমন কেউ ছাড়া এর ত্রুটিগুলো ধরতে পারবেনা।

সর্বোপরি বলা যায় টাইম পাসের জন্য মুভিটা খারাপ না। দেখলে দেখতে পারেন, না দেখলে আফসোস করার কিছু নাই, আহামরি কিছুনা। এভারেজ বা এভারেজের চাইতে একটু বেশী।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৩০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×