somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে উদযাপন করতে চান আপনার নতুন বছর???

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে কেটে গেল একটি বছর। রেখে গেল আনন্দ-বেদনা মিশ্রিত কিছু স্মৃতি। আগামিকাল বছরের শেষ দিন। আগামিকাল আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাব। এ নিয়ে আমাদের অনেকের মধ্যেই জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক পরিকল্পনা চলছে কি করে উদযাপন করা যায় বছরের শেষ রাতটিকে। আর আমরা শহরবাসীরা যে একটু বেশীই উৎফুল্ল সে কথা বলার অপেক্ষা রাখে না।

শহরের নামি-দামি হোটেল রেস্তোরা গুলো অনেক আয়োজন করেছেন বছরের শেষ রাতটিকে ঘিরে। চলছে নানা আয়োজন। থেমে নেই তথাকথিত বার, নাইট ক্লাব, ডিজে ক্লাব, ইনডোর কনসার্ট নামের আধুনিক পতিতালয় গুলোও। আদিম আনন্দে মেতে উঠবে, উল্লাস করবে এক শ্রেণীর নারী-পুরুষ, তরুণ-তরুণী। সুরার পাত্রে চুমুক দিয়ে, সঙ্গিনীর শরীরের সাথে শরীর মিশিয়ে উপভোগ করবে শীতের এই রাত্রিটিকে। স্বাগতম জানাবে নতুন বছরকে। এটাই নাকি আধুনিকতা, এটাই নাকি স্মার্টনেস। এসব না করলে নাকি স্মার্ট, আধুনিক হওয়া যায় না। ব্যাকডেটেড গালি শুনতে হয়।

কোটি কোটি টাকার লেনদেন হবে আগামিকালের এই রাত্রিতে। অথচ কেউ একটি বারের জন্য ফিরে তাকাবে না বার, নাইট ক্লাব, ডিজে ক্লাব, ইনডোর কনসার্ট গুলোর সামনের রাস্তায় শুয়ে থাকা বয়েসের ভারে নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধা, মাঝ বয়েসি নারী-পুরুষ আর পথ শিশুদের দিকে। মাতাল হয়ে অনেকেই হয়তো এদের গাঁ মাড়িয়ে চলে যাবে। গালি দিয়ে বসবে সবচাইতে অসুন্দরতম ভাষায়। কেউ এদের দিকে বাড়িয়ে দেবে না একটি শীতের কাপড়, মমতা মাখা একটি হাতের পরশ।

আমিও যে এদের থেকে খুব আলাদা সেটা নয়। তবে এদের মতো এতটা আধুনিক এখনও হয়ে উঠতে পারিনি। তাই কেউ যদি আমাকে ব্যাকডেটেড বলে গালি দিতে চান, সত্যি বলছি আমি একটুও মন খারাপ করবো না। আমিও নতুন বছরকে স্বাগতম জানাব। তবে আমার মতো করে। খুব ভোরে ঘুম থেকে উঠে কুয়াশা ভেদ করে আসা রবির প্রথম কিরণটুকু গায়ে মাখবো। গাছের শাঁখায় গজিয়ে উঠা নতুন পাতার ঘ্রাণ নেব। প্রাথনা করবো পরম করুণাময়ের কাছে, অনেক প্রতিকূলতার মাঝেও আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার শক্তি, অনুপ্রেরণা দেবার জন্য।

সবাইকে নতুন বছরের সুভেচ্ছা......।।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×