মেঘবালা
--------- মোঃ রুহুল আমীন ।
এসো মেঘবালা,
এসো সুন্দরী এলোকেশী,
এসো বিস্রস্ত বসনে
নিরজনে ।
রংধনুর নলক দিব নাকে,
দু'কানে ঝুমকো লতার ফুল,
ঘাসফুলের মল দিব দু'পায়,
পড়াব গলায় শাপলার মালা,
খোঁপায় শেফালী-বেলীর,
দু'হাতে দিব এনে কদম্ব কুমুদ,
আঁচল ভরে দিব মল্লিকা বকুল,
ছড়াব বাতাসে কামিনী সুবাস ,
আর
আদরে আদরে রাঙাব অধর
যখন বৃষ্টিভেজা তপ্ত দুপুর ।
----- *------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


