্কবিতা
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাহ্য এ পরাণ
--------- মোঃ রুহুল আমীন ।
এ মনটারে কত বলি,
যে চায় টুটিতে বন্ধন,
তারে যেতে দাও,
বাঁধিতে যেও না ।
কারণ, যে চায় ছেড়ে যেতে,
হতে চায় পর,
সে নয় নিজেই নিজের ।
কি করে হবে সে তোমার ?
দহন দাহন বুঝেনা সে,
যেমনটা বুঝেনা অনল,
দগ্ধ করে শুধু ।
দাবানল জ্বালায়ে হৃদয়ে
লেলিহান শিখায় করে উল্লাস ।
তবুও অবাধ্য অবুঝ
এ দাহ্য পরাণ
প্রবোধ মানে না কোন,
শুনে না বারণ ।
অহর্ণিশ খোঁজে তারে,
কাছে পেতে চায়্,
চায় জড়াতে বুকে
যখন যেমন ।
ভাবেনা কখনও,
এ পাওয়া আর যা-ই হোক,
নয় ভালবাসা ।
তথাচ পরম আরাধ্য ভাবে তারে,
ভাবে পুজনীয়া ।
নিভৃত গৃহকোণে বসে একা একা
বর্ণের বর্ণিল পুঁতিরে বাঁধে
ছন্দময় শব্দগ্রন্থিতে,
সযত্নে গড়ে বাক্যালংকার,
সাজায় প্রেয়সীরে প্রতিমার মত,
অমর করিতে চাহে
কাব্যে গ্রন্থে কবিতায় ।
---*---
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন